7050mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোনে সোজা 24 হাজার টাকার ছাড়, জানুন নতুন দাম কত

Highlights

ই-কমার্স সাইট ফ্লিপকার্ট Vivo S2 ফোনে দিচ্ছে দুর্দান্ত ডিল

ভিভো এস2 ফোনে সোজা 24 হাজার টাকার ছাড় পাওয়া যাবে

ভিভো এস2 ফোনটি MediaTek Dimensity 7360-Turbo চিপসেটে কাজ করে

আপনি কি দীর্ঘ সময় ধরে একটি শক্তিশালী ব্যাটারি এবং চমৎকার ডিসপ্লে সহ 5G Smartphone কেনার কথা ভাবছেন? তবে Flipkart দিচ্ছে আপনাকে দারুন সুযোগ। আসলে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট Vivo S2 ফোনে দিচ্ছে দুর্দান্ত ডিল। ফিচার হিসেবে এতে রয়েছে 7050mAh ব্যাটারি এবং 5জি কানেক্টিভিটি। ফ্লিপকার্টে কম দামে ডিভাইসটি কেনার এটাই সেরা সুযোগ।

ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ একটি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং একটি মিডিয়াটেক প্রসেসরও রয়েছে। ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে ভিভো এস2 ফোনের দাম আরও কমে যাবে। চলুন ডিলগুলো দেখে নেওয়া যাক।

Vivo S2 ফোনের ডিসকাউন্ট ছাড় এবং অফার

ডিসকাউন্ট অফারের কথা বলতে গেলে, ভিভো এস2 ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলটি 66,999 টাকা দামে আনা হয়েছিল। তবে এখন ডিসকাউন্টের সাথে এটি মাত্র 42,999 টাকায় বিক্রি করা হচ্ছে। সেই হিসেবে এই ফোনে সোজা 24 হাজার টাকার ছাড় পাওয়া যাবে।

ব্যাঙ্ক অফারের সাথে ফোনের দাম আরও কমানো যেতে পারে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 4050 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে, অন্যদিকে এইচডিএফসি এবং এসবিআই ক্রেডিট কার্ডে 2000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

এছাড়াও, ফোনের সাথে একটি বিশেষ এক্সচেঞ্জ অফারও রয়েছে, যেখানে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 37,450 টাকা পর্যন্ত ছাড় এবং অতিরিক্ত 3000 টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। তবে, এক্সচেঞ্জ প্রাইস আপনারপ পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

ভিভো এস2 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের দিক থেকে, ভিভো এস2 ফোনে রয়েছে 6.83-ইঞ্চি 1.5K 3ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে ভিভো এস2 ফোনটি MediaTek Dimensity 7360-Turbo চিপসেটে কাজ করে।

ক্যামেরার ক্ষেত্রে, ভিভো এস2 ফোনের পেছনের 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং সামনের 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। দুটি দিক থেকেই 4K (30fps) ভিডিও রেকর্ড করা যায়। ছবি এডিট করার জন্য এতে AI Erase 2.0, অরা লাইট পোর্ট্রেট (Aura Light Portrait) এবং ডুয়াল-ভিউ ভিডিওর মতো ফিচার দেওয়া হয়েছে।

ব্যাটারি ও চার্জিং ফিচার হিসেবে ভিভো ফোনে রয়েছে বিশাল 7050mAh ব্যাটারি, তবে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি মাত্র 8mm মোটা। এতে বাইপাস চার্জিং সুবিধা রয়েছে, যা গেম খেলা বা ভারী কাজের সময় ফোন গরম হওয়া কমাতে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার সরবরাহ করে। এছাড়া চার্জ একদম কমে গেলে জরুরি কলের জন্য 'ব্যাটারি লাইফ এক্সটেন্ডার' ফিচার রয়েছে।

কানেক্টিভিটি অপশন হিসেবে, এতে ডুয়াল 5G সিম সাপোর্ট, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.4, স্টেরিও স্পিকার এবং ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটি স্যাফায়ার ব্লু, সিল্ক হোয়াইট এবং রিগ্যাল ব্রোঞ্জ এই তিনটি রঙে পাওয়া যায়।

বাকি ফিচার হিসেবে ফোনটি IP68/IP69 রেটিং সহ আসে। ফোনটি অ্যান্ড্রয়েড 16 এর উপর ভিত্তি করে তৈরি অরিজিনওএস 6 এ কাজ করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile