চাইনিজ ব্র্যান্ড Vivo তাদের নতুন স্মার্টফোন Vivo S17e লঞ্চ করেছে। লেটেস্ট ফোনটি কোম্পানির S17 Series এর আওতায় আনা হয়েছে। কোম্পানির নতুন ফোনটি গত বছর লঞ্চ হওয়া S16e ফোনের আপগ্রেডেড ভার্সন। ভিভো এর ফোনটি 12GB RAM সাপোর্ট সহ আনা হয়েছে।
Survey
✅ Thank you for completing the survey!
Vivo S17e এর স্পেসিফিকেশন
ভিভো ফোনে 6.78-ইঞ্চি (2400 × 1080 পিক্সেল) HDR10+ সহ ফুল HD AMOLED ডিসপ্লে অফার করা হয়েছে। ফোনের স্ক্রিন রেশিও 20:9, 120Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পলিং রেট সহ আসে।
Vivo S17e ফোনটি MediaTek Dimensity 7200 SoC প্রসেসরে কাজ করে।
ফোনে 12GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট দেওয়া।
ফট্রোগ্রাফির জন্য় ফোনে থাকছে 64-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং OIS সাপোর্ট দেওয়া। এর সাথে ফোনে 2-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। ফোনের ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এই স্মার্টফোনে পাওয়ার দিতে 4600mAh ব্যাটারি রয়েছে যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
সিকিউরিটির জন্য় ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এছাড়া ফোনটি 5G SA/NSA, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6 802.11 ac (2.4GHz + 5GHz) মতো কানেক্টিভিটি ফিচার অফার করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile