7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল OnePlus এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, জানুন দাম কত

7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল OnePlus এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, জানুন দাম কত

ওয়ানপ্লাস তার বাজেট 5G স্মার্টফোন OnePlus N6x স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। নতুন ওয়ানপ্লাস এন6এক্স ফোনটি কোম্পানির N-Series এর দ্বিতীয় স্মার্টফোন হিসেবে আনা হয়েছে। এন সিরিজে আসা নতুন ফোনটি একটি এন্ট্রি লেভেল হিসেবে আনা হয়েছে। ওয়ানপ্লাস এন6এক্স ফোনের বিক্রি আগামী সপ্তাহ শুরু করা হবে। ফিচারে হিসেবে ওয়ানপ্লাস এন6এক্স ফোনে দেওয়া হয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 6000 সিরিজ চিপসেট, 7000mAh ব্যাটারি সহ 15W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস এন6এক্স ফোনের দাম কত এবং ফিচার কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে OnePlus N6x 5G ফোনের দাম, সেল এবং অফার

দামের কথা বললে, ওয়ানপ্লাস এন6এক্স 5জি ফোনটি ভারতে 18,999 টাকার শুরুর দামে আনা হয়েছে। এই দামে ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেল আসবে। এছাড়া, ফোনের 4GB + 128GB স্টোরেজ মডেলরটি আসে 20,999 টাকায়।

আরও পড়ুন: বর্ষায় ঘরে বাড়ছে আর্দ্রতা? AC এর এই মোড অন করলেই হবে সমস্যার সমাধান, বিল আসবে কম

লঞ্চ অফার হিসেবে, কোম্পানি ওয়ানপ্লাস এন6এক্স 5জি স্মার্টফোনের প্রথম সেল 4 অগাস্ট দুপুর 12টায় শুরু কবরে। ফোনটি Amazon সাইট এবং কোম্পানির অফিসিয়াল স্টোর থেকে কেনা যাবে। ওয়ানপ্লাস এন6এক্স 5জি ফোনটি Burgundy Red এবং Ice Blue কালার অপশনে আনা হয়েছে।

ওয়ানপ্লাস এন6এক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, সস্তা দামের ওয়ানপ্লাস এন6এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে। ফোনে 4GB RAM এর সাথে 128GB স্টোরেজ সাপোর্ট পাওয়া যাবে। ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে। কোম্পানি এতে ভেপার চেম্বর কুলিং ফিচারও অফার করছে।

ডিসপ্লের ক্ষেত্রে, ওয়ানপ্লাস এন6এক্স ফোনে 6.8 ইঞ্চির বড় HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 720 x 1570 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া। ওয়ানপ্লাস এন6এক্স ফোনের ডিসপ্লেতে পিক ব্রাইটনেস 900 নিট পর্যন্ত সাপোর্ট দেওয়া। কোম্পানি মিলিটারি-গ্রেড MIL-STD-810H ডিজাইন অফার করেছে ফোনে।

আরও পড়ুন: 7200mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোনের নতুন মডেলের আজ প্রথম সেল, রয়েছে শক্তিশালী প্রসেসর এবং বড় ডিসপ্লে

ক্যামেরার ক্ষেত্রে,ওয়ানপ্লাস এন6এক্স ডিভাইসের পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এর পেছনের ক্যামেরা 10x অপটিক্যাল জুম সাপোর্ট করে। পাওয়ার দিতে ওয়ানপ্লাস এন6এক্স ফোনে রয়েছে শক্তিশালী 7000mAh ব্যাটারি, যা 15W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি OxygenOS 16-এ চলে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile