এই অগস্ট মাসে গ্যাজেটস লাভারদের জন্য রয়েছে সুখবর। কেননা এই মাসেই বাজারে লঞ্চ হতে চলেছে একাধিক ব্র্যান্ডের দারুণ সব স্মার্টফোন। সেল শুরু না হলেও ইতিমধ্যে ভারতের বাজারে লঞ্চ করেছে Samsung Galaxy Z Flip3 এবং Samsung Galaxy Z Fold 3।
মাত্র কিছুদিন আগে সামনে এসেছে নতুন রেডমি স্মার্টফোনের টিজার। Realme ব্র্যান্ডের তরফে বাজারে এসে গিয়েছে নতুন রিয়েলমি ল্যাপটপ Realme Book Slim। এছাড়াও ব্র্যান্ডের তরফে এই বছর কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এর থেকে একটি বিষয় স্পষ্ট যে অগস্টে ভারতের বাজারে আসবে একাধিক ব্র্যান্ডের নতুন স্মার্টফোন। অগাস্ট মাসে ভারতে আসছে অনেক আপকমিং স্মার্টফোন। এখানে রয়েছে Realme 8s, realme gt 5g, Redmi 10, Samsung Galaxy M32 5G ফোন।
সম্ভাব্য সেই নতুন স্মার্টফোনগুলি কী কী হতে পারে, আসুন দেখে নেওয়া যাক একনজরে-
Redmi সিরিজের সাম্প্রতিকতম মডেলগুলির মধ্যে অন্যতম হতে পারে Redmi 10। এই স্মার্টফোনে থাকবে 50MP Primary Camera। সঙ্গে থাকবে rear quad camera সেটআপ। এই স্মার্টফোনে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নতুন এই মডেলে প্রসেসর হিসেবে থাকবে Media Tek Helio G88। স্টোরেজ হিসেবে দেওয়া হবে 6GB RAM এবং 128GB স্টোরেজ স্পেস।
Realme GT সিরিজের পাশাপাশি ভারতে লঞ্চ করতে পারে Realme 8S স্মার্টফোন। এতে থাকবে 64MP Triple camera। পাওয়া যাবে Purple কালার ভ্যারিয়েন্টে। এতে থাকবে Media Tek Dimensity 810 প্রসেসর। পাওয়া যাবে 5G কানেক্টিভিটি। এই মডেলটি Realme 8, 8Pro, 8 5G মডেলগুলির মতনই স্পেসিফিকেশন নিয়ে আসতে পারে।
Samsung Galaxy M32 5G স্মার্টফোনে থাকবে Media Tek Dimensity 720 প্রসেসর। Samsung Galaxy M32 4G ফোনের মতোই এই মডেলের ডিজাইন ও স্পেসিফিকেশন থাকবে বলে মনে করা হচ্ছে। এই স্মার্টফোনটি যে খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে এই সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গিয়েছে।