Upcoming Smartphone launch in march 2026 Nothing Motorola iPhone
Upcoming Smartphone launch in march 2026: ফেব্রুয়ারি মাসটি স্মার্টফোন প্রেমীদের জন্য বেশ জমজমাট ছিল। Samsung Galaxy S26 Series থেকে শুরু করে Vivo V70, iQOO 15R, এবং Google Pixel 10a বড় লঞ্চ আমরা দেখেছি। তবে স্মার্টফোনের এই জোয়ার এখানেই থামছে না; মার্চ 2026-এ বাজারে আসতে চলেছে আরও কিছু দুর্দান্ত ডিভাইস। বাজেট থেকে ফ্ল্যাগশিপ, সব বিভাগেই থাকছে নতুন চমক। এতে Nothing Phone 4a Series, Motorola Edge 70 Fusion থাকবে। আসুন দেখে নেওয়া যাক আগামী মাসে কোন কোন স্মার্টফোনগুলো রাজত্ব করতে পারে:
নাথিং নিশ্চিত করেছে যে তার ফোন 4এ সিরিজটি 5 মার্চ ভারত সহ গ্লোবাল লঞ্চ হবে। নাথিং নিশ্চিত করেছে যে আপকামিং নাথিং ফোন 4এ সিরিজে থাকবে Snapdragon 7s Gen 4 চিপসেট। এছাড়া চিরচেনা সাদা রঙের পাশাপাশি এবার একটি আকর্ষণীয় গোলাপী (Pink) ভেরিয়েন্ট আসার খবর রয়েছে। কোম্পানি একটি নতুন গোলাপী রঙের বিকল্পের সাথে ফোনটি টিজও করেছে।
আরও পড়ুন: 1 মার্চ থেকে সিম কার্ড ছাড়া WhatsApp করবে না কাজ, কেন্দ্র সরকারের নতুন নিয়ম
অনুমান করা হচ্ছে যে Apple তার 4 মার্চের ইভেন্টে আইফোন 17ই লঞ্চ করতে পারে। এই ফোনে A19 চিপ থাকবে বলে আশা করা হচ্ছে, যা স্ট্যান্ডার্ড আইফোন 17 তেও দেখা গিয়েছিল। লিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ডিজাইন এবং ক্যামেরা হার্ডওয়্যার মূলত iPhone 16e এর মতোই থাকতে পারে।
মটোরোলা তাদের Edge সিরিজে বড় ধামাকা নিয়ে আসছে। এই ফোনটির মূল আকর্ষণ হতে যাচ্ছে এর ব্যাটারি লাইফ। এথে এজ 70 ফিউশন লঞ্চ করবে। এতে থাকছে বিশাল 7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি এবং সাথে 68W ফাস্ট চার্জিং। ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের Sony LYT-710 প্রাইমারি সেন্সর এবং সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনে থাকবে Qualcomm এর Snapdragon 7s Gen 4 চিপসেট থাকবে।
টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) এর একটি পোস্ট অনুসারে, পোকো X8 Pro Max মার্চের মাঝামাঝি সময়ে ভারতে লঞ্চ হতে পারে। জানা গেছে যে Poco X8 Pro এর পাশাপাশি এই ফোনটিও লঞ্চ করবে। টিপস্টার দাবি করেছে যে প্রো ম্যাক্স ভেরিয়েন্টের একটি প্রাথমিক পরীক্ষামূলক ইউনিট AnTuTu বেঞ্চমার্কে প্রায় 3612,095 স্কোর অর্জন করেছে।