শক্তিশালী 7000mAh ব্যাটারির Tecno Pova 2 ভারতে লঞ্চ, কম দামে দুর্দান্ত ফিচার

HIGHLIGHTS

Tecno Pova 2 ভারতে লঞ্চ করে দিয়েছে

টেকনো পোভা ২ ফোন 7000mAh ব্যাটারির সাথে আনা হয়েছে

Tecno Pova 2 স্মার্টফোন 5 আগস্ট থেকে বিক্রির জন্য উপলব্ধ করা হবে

শক্তিশালী 7000mAh ব্যাটারির Tecno Pova 2 ভারতে লঞ্চ, কম দামে দুর্দান্ত ফিচার

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড Tecno তার নতুন বাজেট স্মার্টফোন Tecno Pova 2 ভারতে লঞ্চ করে দিয়েছে। নতুন টেকনো পোভা ২ ফোন 7000mAh ব্যাটারির সাথে আনা হয়েছে। সংস্থার এই ফোন বাজারে আনার উদ্দেশ্য ভাল ব্যাটারি লাইফ এবং স্পিড সহ ডিভাইস অফার করা। আসুন জেনে নেওয়া যাক Tecno Powa 2 এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে সমস্ত কিছু…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Tecno Pova 2: দাম এবং বিক্রি

টেকনো পোভা 2 স্মার্টফোনটি 5 আগস্ট থেকে বিক্রির জন্য উপলব্ধ করা হবে। ফোনের 4 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 10,499 টাকা এবং 6 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের 12,499 টাকায় নেওয়া যাবে। এই দাম শুধুমাত্র সীমিত সময়ের জন্য পাওয়া যাবে। লিমিটেড টাইম শেষ হলে, হ্যান্ডসেটটি 10,999 এবং 12,999 টাকায় পাওয়া যাবে। স্মার্টফোনটি ড্যাজেল ব্ল্যাক, পোলার সিলভার এবং এনার্জি ব্লু কালার অপশনে কেনা যাবে।

Tecno Pova 2: স্পেসিফিকেশন

Tecno Pova 2 ফোনে 6.95 HD+ ডট-ইন ডিসপ্লে রয়েছে। হ্যান্ডসেটে হাই-পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও G85 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর ইন-বিল্ট হাইপার ইঞ্জিন গেমিং প্রযুক্তির সাথে আসে। ফোনে দেওয়া 7000mAh ব্যাটারি 18W ডুয়াল IC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, ব্যাটারি 46 দিনের স্ট্যান্ডবাই, 233 ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং 49 ঘণ্টা পর্যন্ত কলিং টাইম দেবে।

টেকনোর এই ফোনটি 4 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি RAM এবং 128 জিবি ইনবিল্ট স্টোরেজে পাওয়া যাবে। স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। হ্যান্ডসেটে 8 মেগাপিক্সেলের ডট-ইন AI সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরা টাইম ল্যাপস, আই অটো ফোকাস, ভিডিও বোকেহ এর মত মোড সাপোর্ট করে।

Tecno Pova 2 ফোনের সাইড একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফেস আনলক ফিচারও রয়েছে। গেম স্পেস 2.0, গেম ভয়েস চেঞ্জার, সিস্টেম টার্বো 2.0 এর মতো ফিচারও দেওয়া হয়েছে ফোনে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo