Samsung Galaxy Z Fold 3: বিশ্বের প্রথম ওয়াটার রেসিস্টেন্ট ফোল্ডেবল ফোন লঞ্চ, জানুন ফিচার এবং দাম
Samsung তার নতুন Samsung Foldable Smartphone স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 3 লঞ্চ করেছে
Samsung Galaxy Unpacked Event-এ Samsung Galaxy Z Fold 3, Galaxy Z Flip 3 ফোন লঞ্চ হয়েছে
Samsung Foldable Smartphone-এ তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে
Samsung Galaxy Z Fold 3 Price Specifications: হ্যান্ডসেট নির্মাতা সংস্থা Samsung তার নতুন Samsung Foldable Smartphone স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 3 লঞ্চ করেছে। এই ফোল্ডেবল স্মার্টফোন সংস্থা Samsung Galaxy Unpacked Event-এ চালু করেছে। এই ফোন Galaxy Z Fold 2 ফোনের আপগ্রেড ভার্সন। গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই ফোন ওয়াটার রেসিস্টেন্ট IPX8 রেটিং এর সাথে বাজারে আনা হয়েছে এবং ডিভাইসটি Samsung Armor Aluminum থেকে তৈরি করা। বলে দি যে সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সাথে লঞ্চ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই লেটেস্ট Samsung Mobile এর সমস্ত ফিচার এবং দাম।
SurveySamsung Galaxy Z Fold 3 Specifications
এই লেটেস্ট Samsung Foldable Smartphone-এ 7.6 ইঞ্চির প্রাইমারি QXGA+ (2208×1768 পিক্সেল) ডায়নামিক AMOLED 2X ইনফিনিটি ফ্লেক্স স্ক্রিন রয়েছে। এর আসপেক্ট রেশিও 22.5:18, রিফ্রেশ রেট 120Hz এবং পিক্সেল ডেনসিটি 374 পিক্সেল প্রতি ইঞ্চি রয়েছে।
ফোনে কভার স্ক্রিন দেওয়া হয়েছে, 6.2-ইঞ্চি HD+ (832×2268 পিক্সেল) ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে, যার আসপেক্ট রেশিও 24.5: 9, রিফ্রেশ রেট 120 Hz এবং প্রতি ইঞ্চিতে 387 পিক্সেল প্রতি ইঞ্চি রয়েছে। Samsung ভাল অভিজ্ঞতার জন্য ফোনে এবার রেজোলিউশন বাড়িয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক ওয়ান ইউআই -তে কাজ করে।
এই Foldable Smartphone-এ তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ একটি 12-মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং 12-মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে যা 2x অপটিক্যাল জুম এবং HDR10+ রেকর্ডিং করতে সক্ষম। সেলফির জন্য 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর পাওয়া যাবে, যার অ্যাপারচার F / 2.2 এবং ফিল্ড-অফ-ভিউ 80 ডিগ্রী।
এছাড়া, ফোল্ডিং স্ক্রিনের উপরে একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরাও দেওয়া হয়েছে এবং এটি এই Samsung Foldable Phone এর সবচেয়ে বড় ফিচার যা বাজারের বাকি হ্যান্ডসেটগুলির সাথে প্রতিযোগিতা করার পাশাপাশি ফুল স্ক্রিনের অভিজ্ঞতা দেবে । ক্যামেরাটি 4 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার F / 1.8 রয়েছে।
প্রসেসর, RAM এবং স্টোরেজ: স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য 5nm 2.84 GHz অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। তবে সংস্থা এখনও প্রসেসরের নাম প্রকাশ করেনি। কিন্তু আশা করা হচ্ছে যে ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্রসেসর থাকতে পারে। ফোনে 12 জিবি RAM এর সাথে 256 জিবি এবং 512 জিবি ইউএফএস 3.1 স্টোরেজ রয়েছে।
4400mAh ডুয়াল সেল ব্যাটারি রয়েছে যা ওয়ার এবং ওয়্যারলেস চার্জিংয়ের পাশাপাশি রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। 25W ফাস্ট চার্জিং সাপোর্ট একটি সামঞ্জস্যপূর্ণ চার্জারের সাথে পাওয়া যাবে।
ফোনে 5G, Wi-Fi 6, 4G LTE, GPS, A-GPS, Bluetooth version 5.2, NFC, USB Type-C এবং ultra-wideband (UWB) সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 3 ফোনে S Pen সাপোর্ট রয়েছে, কোম্পানিটি Wacom সাথে মিলে দুটি নতুন S Pen ডিজাইন করা হয়েছে এবং এটি S Pen Fold Edition এবং S Pen Pro নাম দেওয়া হয়েছে।
Samsung Galaxy Z Fold 3 Price
ফোনের তিনটি কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, ফ্যান্টম গ্রিন, ফ্যান্টম ব্ল্যাক এবং ফ্যান্টম সিলভার। এই লেটেস্ট স্যামসাং মোবাইল ফোনের দাম $1,799.99 (আনুমানিক 1,33,600 টাকা) রাখা হয়েছে। ফোনটি দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 12 জিবি RAM এর সাথে 256 জিবি মডেল এবং 12 জিবি RAM এর সাথে 512 জিবি স্টোরেজ মডেল।