প্রকাশ্যে এল Samsung Galaxy S26, Galaxy S26+ এবং Galaxy s26 Ultra স্মার্টফোনের ভারতীয় দাম, কেনার আগে জেনে নিন এখানে

প্রকাশ্যে এল Samsung Galaxy S26, Galaxy S26+ এবং Galaxy s26 Ultra স্মার্টফোনের ভারতীয় দাম, কেনার আগে জেনে নিন এখানে

স্যামসাং তাদের সবচেয়ে বড় ইভেন্ট, Galaxy Unpacked 2026 চলাকালীন Samsung Galaxy S26, Samsung Galaxy S26+ এবং Samsung Galaxy S26 Ultra লঞ্চ করেছে। তিনটি ফোনই শক্তিশালী ফিচার এবং ক্যামেরা সেটআপ সহ আসে। সিরিজটি ভারতেও লঞ্চ করা হয়েছে। আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এস26 সিরিজের সমস্ত ফোনে দাম এসে গেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তিনটি ফোনের ভারতীয় দাম কত।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Samsung Galaxy S26, Galaxy S26+ এবং Galaxy S26 Ultra এর দাম

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস26 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। বেস ভেরিয়েন্টে 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ আসে, যার দাম ভারতে 87,999 টাকা। টপ ভেরিয়েন্ট 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ আসে, যার দাম 1,07,999 টাকা।

আরও পড়ুন: ওয়াইডার বুফার এবং হাই-ফাই সাউন্ড কোয়ালিটি সহ Samsung Galaxy Buds4 সিরিজ লঞ্চ, জানুন দাম এবং ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস26+ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 12GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,19,999 টাকা যেখানে 12GB RAM এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,39,999 টাকা রাখা হয়েছে।

এবার এই সিরিজের টপ মডেল, স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা সম্পর্কে কথা বলা যাক। এটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম 1,39,999 টাকা। এছাড়া 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ ভেরিয়েন্টের দাম পড়বে 1,59,999 টাকা। এতে টপ মডেলে 16GB RAM এবং 1TB স্টোরেজ মডেলের দাম 1,89,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: পয়লা মার্চ থেকে দামি হতে পারে OnePlus 15R স্মার্টফোন, জানুন পকেটে কত পড়বে ভার

কোম্পানি বর্তমানে অফারের আওতায় 512GB স্টোরেজ মডেলটি বেস ভেরিয়েন্টের দামে কেনার সুযোগ দিচ্ছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo