ওয়াইডার বুফার এবং হাই-ফাই সাউন্ড কোয়ালিটি সহ Samsung Galaxy Buds4 সিরিজ লঞ্চ, জানুন দাম এবং ফিচার

ওয়াইডার বুফার এবং হাই-ফাই সাউন্ড কোয়ালিটি সহ Samsung Galaxy Buds4 সিরিজ লঞ্চ, জানুন দাম এবং ফিচার

Samsung তাদের বছরের সবচেয়ে বড় লঞ্চ ইভেন্ট, Galaxy Unpacked 2026-এর মাধ্যমে ভারতে এবং বিশ্বব্যাপী তাদের লেটেস্ট Samsung Galaxy S26 Series লঞ্চ করেছে। নতুন ফোনের পাশাপাশি, কোম্পানি আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি নতুন, চিত্তাকর্ষক AI ফিচার এবং তার নতুন ওয়্যারলেস ইয়ারবাড, Samsung Galaxy Buds4 Pro এবং Galaxy Buds4 লঞ্চ করেছে। কোম্পানি জানিয়েছে যে নতুন বাডস 4 সিরিজটি গ্রাহকদের প্রিমিয়াম হাই-ফাই অডিও সহ সারাদিন আরামদায়ক সাউন্ড শোনার অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। নতুন মডেলগুলিতে উন্নত ফিট, আপগ্রেডেড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) এবং AI-ভিত্তিক অডিও ফিচার রয়েছে, যা বিভিন্ন পরিবেশেও ভারসাম্যপূর্ণ এবং স্পষ্ট আওয়াজ অফার করে। আসুন এই নতুন ইয়ারবাডগুলি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

নতুন ডিজাইন এবং উন্নত ফিচার রয়েছে Samsung Galaxy Buds4 সিরিজে

স্যামসাং গ্যালাক্সি বাডস 4 সিরিজে একটি “ব্লেড ডিজাইন” রয়েছে, যা লক্ষ লক্ষ ইয়ার-শেপ ডেটা এবং হাজার হাজার সিমুলেশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ছোট এবং এর্গোনমিক ইয়ারবাড হেডগুলি দীর্ঘ সময় ধরে ব্যবহারের পরেও কানে অস্বস্তি হতে দেয় না। একটি নতুন পিঞ্চ কন্ট্রোল এরিয়া ইউজারদের সহজেই মিউজিক এবং সেটিংস কন্ট্রোল করতে দেয়। এর সাথে একটি ট্রান্সপেরেন্ট ক্ল্যামশেল কেস অফার করা হয়েছে, যা চার্জিং এবং স্টোরেজ সহজ করে তোলে।

আরও পড়ুন: আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে Nothing Phone 4a Series, জানুন কত হবে দাম এবং স্পেসিফিকেশন

Galaxy Buds 4 Pro-এর ফিচার কেমন

বাডস 4 প্রো-তে একটি ক্যানাল-ফিট ডিজাইন রয়েছে, যা আরও গভীর এবং আরও ইমার্সিভ সাউন্ড অভিজ্ঞতার জন্য ভাল সিল তৈরি করে। এতে ভাল বেস এর সাতে আরও ডিটেল সাউন্ড শোনার জন্য একটি নতুন এবং বড় উফার দেওয়া হয়েছে। এই মডেলটি 24-বিট/96kHz হাই-রেজোলিউশন অডিও সাপোর্ট করে এবং আপগ্রেডেড ANC আশেপাশের আওয়াজ কম করে পরিষ্কার অডিও অফার করে। কলিংয়ের জন্য, সুপার ক্লিয়ার কল ফিচার দেওয়া, যা বাইরের শোরগোলে স্পষ্ট ভয়েস শুনতে দেয়।

Galaxy Buds 4 এর ফিচার

গ্যালাক্সি বাডস 4 একটি ওপেন-ফিট ডিজাইনের সাথে আসে, যা হালকা এবং নেচরাল শোনার অভিজ্ঞতা চান এমন গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে অ্যাডাপ্টিভ EQ এবং ANC প্রযুক্তিও রয়েছে, যা ইউজারের কান এবং আশেপাশের পরিবেশের উপর ভিত্তি করে অটোমেটিক এডজাস্ট করে। এটি প্রতিদিনের ব্যবহার, কল এবং গান শোনার জন্য আরও আরামদায়ক বিকল্প হিসাবে দেখা যেতে পারে।

এআই এবং গ্যালাক্সি ইকোসিস্টেম ইন্টিগ্রেশন

নতুন বাডস 4 সিরিজে উন্নত AI ইন্টিগ্রেশনও রয়েছে। ইউজাররা ফোন স্পর্শ না করেই ভয়েস কমান্ডের মাধ্যমে Bixby, Google Gemini এবং Perplexity-এর মতো AI এজেন্টগুলি অ্যাক্সেস করতে পারবেন। সহজ পেয়ারিং ফিচার কেস খোলার সাথে সাথে ইয়ারবাডগুলিকে গ্যালাক্সি ডিভাইসের সাথে কানেক্ট হয় যায় এবং কুইক প্যানেল থেকে EQ এবং আওয়াজ নিয়ন্ত্রণ করা যেতে পারে।

আরও পড়ুন: Airtel, Jio নাকি BSNL: কার কাছে রয়েছে 90 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, দেখে নিন এখানে

বাডস 4 সিরিজের বিক্রি কবে

নতুন বাডস 4 সিরিজটি নতুন Galaxy S26 সিরিজের পাশাপাশি চালু হয়েছে। কোম্পানি কিছু বাজারে বাডস এর প্রি-অর্ডার শুরু করেছে। তবে 11 মার্চ থেকে বিক্রি শুরু হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo