44 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরা সহ Samsung এর Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোন

Samsung সম্প্রতি Galaxy Unpacked 2026 ইভেন্ট তার নতুন ফোল্ডেবাল স্মার্টফোন লঞ্চ করেছে। তবে নতুন স্মার্টফোন বাজারে আসার আগেই কোম্পানির তার ফ্ল্যাগশিপ Samsung Galaxy S25 Ultra 5G ফোনের দাম একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে। আপনি যদি এই ফ্ল্যাগশিপ ফোনটি কেনার কথা ভেবে থাকেন, তবে এটি একটি দারুণ সুযোগ হতে পারে। Flipkart সাইটে দাম কম হওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিলও অফার করা হচ্ছে। ফিচার হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে রয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের নতুন দাম, ডিসকাউন্ট এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Samsung Galaxy S25 Ultra 5G ফোনের দাম এবং অফার

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 89,493 টাকায় লিস্ট করা হয়েছে। তবে গত বছর জানুয়ারি মাসে 1,29,999 টাকা দামে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। এখানে পরিস্কার যে ফোনে সোজা 40,506 টাকার ছাড় দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: 180 দিন পর্যন্ত আনলিমিটেড চলবে Vodafone Idea এর এই সস্তা রিচার্জ প্ল্যান, সাথে একগুচ্ছ সুবিধা

ব্যাঙ্ক অফারের ক্ষেত্রে, গ্রাহকরা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 4000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন, যার ফলে ফোনের আসল দাম আরও কমে 85,493 টাকা দাঁড়াবে।

এছাড়া, পুরনো বা বর্তমান ডিভাইস এক্সচেঞ্জ করার ক্ষেত্রে 55,750 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। ফোনটি লঞ্চ প্রাইস থেকে প্রায় 44,000 টাকা কমে পাওয়া যাচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা 5জি ফোনেক ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বলল, স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনেও রয়েছে 6.9 ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, যার রেজোলিউশন 1400×3120 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 2600 নিট পর্যন্ত সহ আসে। প্রসেসর হিসেবে গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। এই স্মার্টফোন Android 15 ভিত্তিক One UI 7 এ কাজ করে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের রিয়ারে রয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং 10 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: 3000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 10000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন, রিয়েলমি সেলে দেদার ছাড়

কানেক্টিভিটি সুবিধার মধ্যে রয়েছে ওয়াই-ফাই 7, ব্লুটুথ 5.4, এনএফসি , ইউডব্লিউবি, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি (USB Type-C) পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :