180 দিন পর্যন্ত আনলিমিটেড চলবে Vodafone Idea এর এই সস্তা রিচার্জ প্ল্যান, সাথে একগুচ্ছ সুবিধা
ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) তাদের গ্রাহকদের জন্য একটি সস্তা দামের প্ল্যান চালু করেছে। 180 দিনের ভ্যালিডিটি সহ আসা এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং-এর পাশাপাশি আরও বেশ কিছু সুবিধা অফার করে ভোডাফোন। কোম্পানি সম্প্রতি তাদের 5G নেটওয়ার্ক দেশের বিভিন্ন সার্কেলে শুরু করে দিয়েছে। কোম্পানি দেশের ১৭টি টেলিকম সার্কেলে ৫জি পরিষেবা চালু করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আসুন ভোডাফোন আইডিয়ার 180 দিনের রিচার্জ প্ল্যানের বিষয় সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
SurveyVodafone Idea এর 180 দিনের রিচার্জ প্ল্যান
আমরা ভোডাফোন আইডিয়ার যেই রিচার্জ প্ল্যানের কথা বলছি সেটি 1149 টাকা দামে আসে। এই প্ল্যানে গ্রাহকরা দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করার সুযোগ দিচ্ছে। পাশাপাশি, এতে সারা দেশে বিনামূল্যে ন্যাশনাল রোমিং-এর সুবিধাও পাওয়া যাবে।
আরও পড়ুন: 3000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 10000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন, রিয়েলমি সেলে দেদার ছাড়
এই প্রিপেইড প্ল্যানের সাথে ডেটা সুবিধাও দিচ্ছে ভোডাফোন আইডিয়া। গ্রাহকরা এতে মোট 15 জিবি ডেটা পাবেন। এছাড়া, এই প্ল্যানে 1800 এসএমএস পাঠানোর সুবিধাও থাকছে।
এর আগে, ভোডাফোন আইডিয়া তাদের সবচেয়ে দামি রিচার্জ প্ল্যানটি বাজারে এনেছিল। 365 দিনের ভ্যালিডিটি সহ এই রিচার্জ প্ল্যানের দাম 4600 টাকা। ভোডাফোন আইডিয়া তার এই প্রিপেইড প্ল্যানে পুরো ভারতে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়। এতে পাওয়া বাকি সুবিধা হিসেবে ফ্রি নেশনাল রোমিংও থাকছে।
এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ডেটার সুবিধাও পাচ্ছেন। এই প্ল্যানে কোম্পানি কোনো প্রতিদিনের ব্যবহারের লিমিট ছাড়াই ডেটা অফার করছে, যার ফলে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটিতে মোট 300 জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া, ভোডাফোন-আইডিয়ার এই প্ল্যানে প্রতিদিন 100 ফ্রি এসএমএস-এর সুবিধাও দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: 14 হাজার টাকা বেশি সস্তায় পাওয়া যাচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung এর দুর্ধর্ষ 5G স্মার্টফোন
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile