Samsung Galaxy S25 FE 5G now available under 45000 with discount and offers Amazon India
আপনি যদি Samsung এর স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এখনই সঠিক সময়। আসলে, Samsung Galaxy S25 FE 5G ফোনটি বর্তমানে 22 হাজার টাকা সস্তায় Amazon সাইটে বিক্রি হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনে ফিচার হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 4900mAh ব্যাটারি এবং কোম্পানি নিজস্ব প্রসেসর। আসুন স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ফোনে পাওয়া ডিল থেকে শুরু করে সমস্ত অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনের 8GB+256GB স্টোরেজ মডেলটি Amazon সাইটে 45,299 টাকায় লিস্ট করা হয়েছে। ব্যাঙ্ক অফার হিসেবে, Amazon Pay ব্যালেন্স ব্যবহার করে পেমেন্ট করলে 1358 টাকার ছাড় পেতে পারেন, যার পরে ফোনের দাম কমে 43,941 টাকা হয় যাবে। এই ফোনটি লঞ্চ প্রাইস থেকে প্রায় 22,300 টাকা সস্তায় পাওয়া যাবে।
আরও পড়ুন: Oppo Reno 16 vs Xiaomi 17T: ডিজাইন, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি সহ দামের তুলনা
এছাড়া থাকছে, এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পুরনো বা বর্তমান স্মার্টফোন দিয়ে নতুন ফোনে 35,050 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে, এক্সচেঞ্জ অফার সুবিধা পাওয়া নির্ভর করবে যে ডিভাইসটি বদলানো হচ্ছে তার মডেল এবং বর্তমান অবস্থার ওপর। ফোনটি 2025 সালের সেপ্টেম্বরে 65,999 টাকায় লঞ্চ করা হয়েছিল, সেই হিসেবে 22,000 টাকা সস্তায় পাওয়া যাবে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 1900 নিট পিক ব্রাইটনেস দেওয়া। প্রসেসর হিসেবে, স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি One UI 8-এ চলে। স্মার্টফোনে রয়েছে 4900mAh এর ব্যাটারি যা 45W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনের পেছনের অংশে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটি সুবিধার মধ্যে রয়েছে 4G, 5G, Wi-Fi, Bluetooth, GPS এবং একটি USB Type-C পোর্ট। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য ফোনে IP68 রেটিং রয়েছে। এটি জেনারেটিভ এডিট এর (Generative Edit) মতো এআই এডিটিং টুল এবং গুগলের সার্কেল টু সার্চ, জেমিনি লাইভ এবং অন্যান্য এআই ফিচার সাপোর্ট করে।