Samsung Galaxy S25 Edge available at just half price on Flipkart
স্যামসাং এর আল্ট্রা-স্লিম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S25 Edge ফোনটি এখন বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে চলা সেলে স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনটি লঞ্চ প্রাইস থেকে অর্ধেক দামে বিক্রি হচ্ছে। স্যামসাং এই বছর Galaxy S26 Edge এখও লঞ্চ করেনি। স্যামসাং এর এই ফোনটি দুর্দান্ত প্রসেসর, দুর্ধর্ষ 200MP ক্যামেরা মতো ফিচার সহ আসে। সাথে এই ফোনটি মাত্র 5.8mm মোটা। ছাড়ের পর স্যামসাং ফোনের দাম এখন অনেক কমে গেছে। আসুন জেনে নেওয়া যাক এখন এই ফোনের দাম এখন কত।
Flipkart সাইটে স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনের 12GB RAM+256GB মডেলটি 59,999 টাকায় লিস্ট করা হয়েছে। তবে স্যামসাংয়ের এই ফোনটি গত বছর ভারতে 1,09,999 টাকার শুরুর দামে লঞ্চ হয়ছিল। এছাড়া ফোনের কেনাকাটায় 3000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই হিসেবে এটি 54,999 টাকায় বাড়ি নিয়ে আসা যাবে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনে রয়েছে 6.7 ইঞ্চির কোয়াড-এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই ফোনের ডিসপ্লে 2K রেজোলিউশন সাপোর্ট করে। ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হয়েছে।
এই ফোনটি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে কাজ। এতে 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ সুবিধা রয়েছে। এই সবচেয়ে স্লিম ফোনে 3900mAh এর শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 45W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও পাওয়া যাবে। ফোনটি Android 15 ভিত্তিক OneUI অপারেটিং সিস্টেমে চলে।
গ্যালাক্সি এস25 এজ এর পেছনের অংশে ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।