Samsung galaxy s25 massive price drop in india with bank discount on Amazon
স্যামসাং এর গত বছর লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S25 5G দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। আপনি যদি 40,000 টাকার বাজেটে স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এখনই সুযোগ। আসলে স্যামসাং গ্যালাক্সি এস25 5জি ফোনটি লঞ্চ দাম থেকে 24000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। চলুন স্যামসাং গ্যালাক্সি এস25 5জি ফোনের নতুন দাম এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 5জি ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি Flipkart সাইটে 56,999 টাকায় লিস্ট করা। তবে জানুয়ারী 2025 এ গ্যালাক্সি এস25 5জি ফোনটি 80,999 টাকায় বাজারে এসেছিল।
ব্যাঙ্ক অফারের কথা বললে, ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 2850 টাকায় ছাড় পেতে পারেন। যার পরে স্যামসাং গ্যালাক্সি এস25 5জি ফোনের দাম কমে 54,149 টাকা হয় যাবে।
এছাড়া এক্সচেঞ্জ অফার-এর আওতায় আপনার পুরনো ফোনটি বদলে আপনি ফোনের দাম 40,300 টাকা পর্যন্ত কমিয়ে নিতে পারেন। তবে, এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে। সব মিলিয়ে, এই স্মার্টফোনটি বর্তমানে আসল দাম থেকে প্রায় 24,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 5জি ফোনে রয়েছে 6.2 ইঞ্চির একটি Full HD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 2600 নিটস। ফোনটি একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Elite প্রসেসরে কাজ করে। এই স্মার্টফোনটি One UI 7 অপারেটিং সিস্টেমে চলে, যা Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি।
গ্যালাক্সি এস25 5জি ফোনে রয়েছে 4000mAh এর একটি ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সুবিধা সাপোর্ট করে। ক্যামেরা সেটআপের দিক থেকে, গ্যালাক্সি এস25 5জি ফোনের রিয়ারে রয়েছে f/1.8 অ্যাপারচার এবং OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এর পাশাপাশি আছে f/2.4 অ্যাপারচারের একটি 10 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচারের 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে f/2.2 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটি বিকল্পগুলোর মধ্যে রয়েছে 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, ডুয়াল সিম সুবিধা এবং একটি USB Type-C 3.2 পোর্ট।