Galaxy S26 series লঞ্চের আগেই 24000 টাকা সস্তা হয় গেল Samsung এর শক্তিশালী AI স্মার্টফোন

Galaxy S26 series লঞ্চের আগেই 24000 টাকা সস্তা হয় গেল Samsung এর শক্তিশালী AI স্মার্টফোন

Samsung Galaxy Unpacked ইভেন্টটি 25 ফেব্রুয়ারি, 2026 তারিখে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে সকাল 10 টায় (প্যাসিফিক টাইম জোন) যা ভারতীয় সময় অনুযায়ী রাত 11:30 টায় অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে Galaxy s26 series এর স্মার্টফোন লঞ্চ করা হবে। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি এস26, গ্যালাক্সি এস26+ এবং গ্যালাক্সি এস26 আল্ট্রা, এবং স্যামসাং ইতিমধ্যেই তার গ্রাহকদের জন্য এই ফোনগুলির জন্য প্রি-রিজার্ভেশন বিকল্প অফার করেছে। তবে নতুন স্মার্টফোন বাজারে আসার আগেই স্যামসাং Galaxy S24 FE ফোনের দাম কমে গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy S24 FE ফোনে Flipkart অফার

এই শক্তিশালী ফোনটি হল স্যামসাং গ্যালাক্সি এস24 এফই, যা লঞ্চ প্রাইস থেকে অনেকটাই সস্তায় কেনা যাবে। গ্যালাক্সি এস24 এফই ফোনটি সোজা 24,000 টাকা ছাড়ে কিনতে পারবেন।

আরও পড়ুন: আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে Nothing Phone 4a Series, জানুন কত হবে দাম এবং স্পেসিফিকেশন

আপনি যদি Flipkart থেকে স্যামসাং গ্যালাক্সি এস24 এফই কিনেন, তাহলে আপনি সরাসরি 24,000 ছাড়ে এটি পেতে পারেন। তাছাড়া, ব্যাঙ্ক অফারের সাথে, আপনি এই ফোনটি 25,000 টাকারও বেশি সস্তায় পেতে পারেন। দক্ষিণ কোরিয়ান জায়ান্ট এই স্মার্টফোনটি লঞ্চের সময় 59,999 টাকায় লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে এটি Flipkart সাইট থেকে 35,999 টাকায় কেনা যাবে, যার মানে আপনি সরাসরি 24,000 টাকা সস্তায় কিনতে পারবেন।

Flipkart Axis ক্রেডিট কার্ড দিয়ে এই ফোনটি কিনলে গ্রাহকরা 1800 টাকা ক্যাশব্যাক পেতে পারেন। যদি আপনি EMI অপশন পছন্দ করেন, তাহলে আপনি 6000 টাকার নো-কস্ট EMI তেও ফোনটি কিনতে পারেন।

স্যামসাং গ্যালাক্সি এস24 এফই ফোনের ফিচার

এই ফোনে 6.7-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। এতে একটি ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের ডিসপ্লেতে একটি ভিশন বুস্টার ফিচার দেওয়া। এটি Exynos 2400e প্রসেসরে কাজ করে যা 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা।

গ্যালাক্সি এস24 এফই ফোনে 4700mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে 25W এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। এটি Android ১৪ এর উপর ভিত্তি করে OneUI 6 তে চলে। স্যামসাংয়ের এই ফোনে IP68 রেটিং দেওয়া।

আরও পড়ুন: iQOO এর 7600mAh ব্যাটারি এবং Snapdragon 8 Gen 5 চিপসেট সহ নতুন 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, জানুন দাম এবং স্পেক্স

ক্যামেরার ক্ষেত্রে ফোনের পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। এতে 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 8MP টেলিফটো ক্যামেরা রয়েছে। এতে 10MP সেলফি ক্যামেরাও পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo