iQOO এর 7600mAh ব্যাটারি এবং Snapdragon 8 Gen 5 চিপসেট সহ নতুন 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, জানুন দাম এবং স্পেক্স

iQOO এর 7600mAh ব্যাটারি এবং Snapdragon 8 Gen 5 চিপসেট সহ নতুন 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, জানুন দাম এবং স্পেক্স

আইকিউ ভারতে তার একটি আরও নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে যা iQOO 15R স্মার্টফোন নামে ভারতে আনা হয়েছে। এই ডিভাইসটি কোম্পানির ফ্ল্যাগশিপ লাইনআপের লেটেস্ট ডিভাইস। কোম্পানি এর আগে iQOO 15 স্মার্টফোন লঞ্চ করেছিল। এই নতুন আইকিউ 15আর ফোনটি Qualcomm-এর শক্তিশালী Snapdragon 8 Gen 5 চিপসেট সহ আসে যা এটিকে একটি ফ্ল্যাগশিপ কিলার করে তোলে। iQOO 15 এর মতোই এই ফোনেও সুপারকম্পিউটিং Q2 চিপ রয়েছে। নতুন আইকিউ ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম এবং রিটেল স্টোর থেকে পাওয়া যাবে। ভারতে আইকিউ 15আর ফোনের দাম, স্পেসিফিকেশন এবং বাকি ডিটেল জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO 15R ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, আইকিউ 15আর ফোনে 1.5K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সহ 6.59-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া। প্রসেসর হিসেবে ডিভাইসে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট দেওয়া যা 12GB পর্যন্ত LPDDR5X আল্ট্রা র‍্যাম এবং 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ সহ পেয়ার করা।

পাওয়ার দিতে আইকিউ 15আর ফোনে 7600mAh ব্যাটারি রয়েছে এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি Android 16-এর উপর ভিত্তি করে OriginOS 6.0-এ চলে। কোম্পানি 4 বছরের OS এবং 6 বছরের সিকিউরিটি আপডেট অফার করে।

এছাড়া এতে একাধিক AI ফিচার যেমন AI ক্রিয়েশন, ওয়ান-ট্যাপ ট্রান্সফারের মতো AI ফিচারও রয়েছে। এতে সার্কেল টু সার্চ, AI ইরেজ, AI রিফ্লেকশন ইরেজ এবং AI ডকুমেন্ট স্ক্যানারও দেওয়া।

ক্যামেরার কথা বলতে গেলে, ডিভাইসে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। সামনের দিকে, ডিভাইসে ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। নতুন আইকিউ IP68 এবং IP69 ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP68 এবং IP69 রেটিং দেওয়া।

ভারতে আইকিউ 15আর ফোনের দাম কত এবং সেল কবে

দামের কথা বললে, আইকিউ 15আর ফোনের 8GB + 256GB মডেলের দাম 44,999 টাকা এবং 12GB + 256GB ভ্যারিয়্যান্টের দাম 47,999 টাকা রাখা হয়েছে। এতে টপ এন্ড ভ্যারিয়্যান্ট 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ আসে যার দাম 52,999 টাকা রাখা হয়েছে।

এটি ট্রায়াম্ফ সিলভার এবং ডার্ক নাইট কালার অপশনে কেনা যাবে। আজ থেকে আইকিউ 15আর ফোনের প্রি-বুকিং শুরু হয় গেছে। গ্রাহকরা কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 4000 টাকার ছাড়ও পেতে পারেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo