17 মার্চ লঞ্চের আগ Samsung Galaxy M17e 5G ফোনে দাম ফাঁস, দাম জানলে চমকে যাবেন

Samsung শীঘ্রই 17 মার্চ ভারতে আরেকটি বাজেট 5G ফোন লঞ্চ করবে, যা Galaxy M17e নামে চালু করা হবে। তবে লঞ্চের আগে একটি নতুন রিপোর্টে আগামী স্যামসাং গ্যালাক্সি এম17ই ফোনের দাম প্রকাশ হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে আপকামিং স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি স্মার্টফোনটি প্রায় 14,000 টাকার শুরুর দামে আসতে পারে।

যদিও স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করেনি। তবে এখন পর্যন্ত আসা রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে যে এই মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে এই বাজেট স্মার্টফোনটি। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি ফোনে কী বিশেষ ফিচার থাকবে।

আরও পড়ুন: LPG সিলিন্ডারের জন্য দিতে হচ্ছে বেশি টাকা? বাড়ি নিয়ে আসুন সস্তা দামের এই Induction Cooktop, মাত্র 2000 টাকা থেকে শুরু

Samsung Galaxy M17e ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে

লঞ্চের আগেই স্যামসাং তার আগামী গ্যালাক্সি এম17ই 5জি স্মার্টফোনের একাধিক ফিচার নিশ্চিত করে দিয়েছে। নতুন গ্যালাক্সি এম17ই 5জি ফোনে 6.7-ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ফোনে MediaTek 6300 প্রসেসর, 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ থাকবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য,গ্যালাক্সি এম17ই 5জি ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে, আর সামনের ক্যামেরাটি 8MP হতে পারে।

পাওয়ার দিতে গ্যালাক্সি এম17ই ফোনে 6000mAh ব্যাটারি থাকবে যা 25W চার্জিং সাপোর্ট করতে পারে। অন্যান্য হার্ডওয়্যার ফিচারের মধ্যে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP54 রেটিং।

আরও পড়ুন: iQOO ভারেত লঞ্চ করল 7200mAh ব্যাটারি সহ গেমিং স্মার্টফোন, জানুন দাম কত, সেল কবে এবং স্পেসিফিকেশন সম্পর্কে

সফটওয়্যারের কথা বলতে গেলে, এই নতুন Samsung ডিভাইসটি Android 16 এর উপর ভিত্তি করে One UI 8.0 চালাবে বলে আশা করা হচ্ছে। Samsung জানিয়েছে যে ডিভাইসটি ছয় প্রজন্মের Android আপডেট এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট পাবে। ফোনটিতে Circle to Search এবং Gemini AI সহকারীর অ্যাক্সেসও থাকবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :