Samsung Galaxy M17 5G vs Realme P4R 5G vs Oppo A6x 5G: 20 হাজার টাকার বাজেটে কোন ফোনের প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সেরা

আপনি যদি 20 হাজার টাকার বাজেটে 5G স্মার্টফোন নতুন কিনতে চাইছেন যা বড় ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর মতো ফিচার চান। বাজারে রয়েছে এমন তিনটি স্মার্টফোন Samsung Galaxy M17 5G, Realme P4R 5G এবং Oppo A6x 5G স্মার্টফোন যা দুর্দান্ত ফিচার অফার করে। স্যামসাং গ্যালাক্সি এম17 5জি ফোনে রয়েছে Exynos 1330 প্রসেসর, রিয়েলমি পি4আর 5জি ফোনে দেওয়া MediaTek Dimensity 6300 প্রসেসর এবং ওপ্পো এ6এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে। আসুন স্যামসাং গ্যালাক্সি এম17 5জি, রিয়েলমি পি4আর 5জি এবং ওপ্পো এ6এক্স 5জি ফোনের ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা করে দেখা যাক।

Samsung Galaxy M17 5G vs Realme P4R 5G vs Oppo A6x 5G Price in India

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম17 5জি ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 17,999 টাকা।

এছাড়া রিয়েলমি পি4আর 5জি ফোনের 4GB+128GB স্টোরেজের দাম 19,949 টাকা রাখা হয়েছে।

পাশাপাশি, ওপ্পো এ6এক্স 5জি ফোনের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 19,999 টাকা রাখা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম17 5জি নাকি রিয়েলমি পি4আর 5জি নাকি ওপ্পো এ6এক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম17 5জি ফোনে রয়েছে একটি 6.7-ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080x2340 পিক্সেল এবং রিফ্রেশ রেট 90Hz রয়েছে।

আরেকদিকে, রিয়েলমি পি4আর 5জি ফোনে দেওয়া একটি 6.8-ইঞ্চি HD+ সানলাইট ডিসপ্লে, যার রেজোলিউশন 1570x720 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 1200 নিটস।

ওপ্পো এ6এক্স 5জি ফোনে রয়েছে একটি 6.7-ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন 1570×720 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1125 নিটস পর্যন্ত।

প্রসেসর

পারফরম্যান্সের ক্ষেত্রে, এটি কোম্পানির নিজস্ব Exynos 1330 প্রসেসরে কাজ করে।

এছাড়া, রিয়েলমি পি4আর 5জি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে চলে।

একইভাবে, ওপ্পো এ6এক্স 5জি ফোনটিও মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে চলে।

ব্যাটারি ব্যাকআপ

পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এম17 5জি ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে।

এছাড়া, রিয়েলমি পি4আর 5জি ফনে দেওয়া হয়েছে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আরও বড় 8000mAh ব্যাটারি রয়েছে।

এর পাশাপাশি, ওপ্পো এ6এক্স 5জি-তে 45W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6500mAh ব্যাটারি রয়েছে।

অপারেটিং সিস্টেম

স্যামসাং গ্যালাক্সি এম17 5জি অ্যান্ড্রয়েড 15-এর উপর ভিত্তি করে তৈরি ওয়ান ইউআই 7-এ চলে।

রিয়েলমি পি4আর 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে তৈরি Realme UI 7.0 সহ আসে।

ওপ্পো এ6এক্স 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে তৈরি ColorOS 15-এ চলে।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এম17 5জি ফোনের পেছনে ওআইএস সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

আরেকদিকে, রিয়েলমি পি4আর 5জি ফোনের 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এছাড়া, ওপ্পো এ6এক্স 5জি ফোনের পেছনে 13 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিওর জন্য একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile

Recommended Articles