Samsung Galaxy F70 Pro 5G launched in india Price sale date and specification
স্যামসাং আজ ভারতীয় বাজরে তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন Samsung Galaxy F70 Pro 5G লঞ্চ করেছে। এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি দেওয়া। Qualcomm Snapdragon 6 Gen 3 চিপসেটে কাজ করে স্যামসাং গ্যালাক্সি F70 প্রো 5জি ফোনটি। আসুন স্যামসাং গ্যালাক্সি F70 প্রো 5জি ফোনের দাম এবং ফিচারের বিষয় জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ70 প্রো 5জি ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 25,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 29,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ মডেলটি 34,999 টাকায় আসে।
গ্যালাক্সি এফ70 প্রো 5জি ফোনের বিক্রি Samsung এর অফিসিয়াল সাইট এবং Flipkart থেকে হবে। কালার অপশনে হিসেবে ফোনটি আলফা ব্ল্যাক এবং অরা গ্রিন রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ70 প্রো 5জি ফোনে রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz দেওয়া। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ ব্যবহার করা হয়েছে। ফোনটি Android 16 এর ওপর ভিত্তি করে তৈরি One UI 8.5 অপারেটিং সিস্টেমে চলে।
কোম্পানি 6 বছরের ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার দাবি করেছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 3 চিপসেট রয়েছে এবং এটি 8 জিবি পর্যন্ত LPDDR5x RAM এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সুবিধা দেয়। এছাড়াও ফোনে Galaxy AI-এর বিভিন্ন ফিচার রয়েছে, যেমন সার্কেল টু সার্চ, জেমিনি ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এআই ভয়েস ট্রান্সক্রিপশন, ডাইরেক্ট ভয়েসমেইল এবং নাউ বার ইত্যাদি।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, গ্যালাক্সি এফ70 প্রো 5জি ফোনের পেছনে রয়েছে OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে HDR সুবিধা সহ 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: 17 হাজার টাকা সস্তায় কিনুন Google Pixel এর স্মার্টফোন, Flipkart Freedom Sale এ দেদার ছাড়
পাওয়ার দিতে গ্যালাক্সি এফ70 প্রো 5জি ফোনে 6000mAh এর ব্যাটারি রয়েছে, যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি অনুযায়ী, একবার চার্জ দিলে এটি 24 ঘণ্টারও বেশি সময় ইউটিউব ভিডিও স্ট্রিমিং, 8 ঘণ্টার বেশি গেমিং কিংবা 12 ঘণ্টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুবিধা দেয়।