13000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 8GB RAM এবং 50MP ক্যামেরা সহ Samsung 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এত ছাড়
Samsung সম্প্রতি তার বেশ কয়েকটি স্মার্টফোনের দাম বাড়িয়েছে, যার মধ্যে একটি হল Galaxy A56 5G ফোনও
Amazon সাইটে স্যামসাং গ্যালাক্সি এ56 5জি স্মার্টফোনটি 13000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে
গ্যালাক্সি এ56 5জি ফোনে 45W সুপার-ফাস্ট চার্জিং সুবিধা সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে
Samsung সম্প্রতি তার বেশ কয়েকটি স্মার্টফোনের দাম বাড়িয়েছে, যার মধ্যে একটি হল Galaxy A56 5G ফোনও। তবে দাম বাড়লেও, গ্রাহকরা এখনও ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে সস্তায় কেনা যাবে। হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি এ56 5জি স্মার্টফোনটি 13000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, ব্যাঙ্ক কার্ড এবং এক্সচেঞ্জ অফারের সাথে স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনটি আরও সস্তায় কেনা যেতে পারে। আসুন অফারটির বিস্তারিত জেনে নেওয়া যাক…
SurveySamsung Galaxy A56 5G Discount Price on Amazon
দামের কথা বললে, অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ সহ মডেলের দাম 36,999 টাকা রাখা হয়েছে। ফোনে সরাসরি 26 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি এ56 5জি ফোনের MRP 49,999 টাকা।
এছাড়া, অ্যামাজনের এক্সচেঞ্জ অফারের আওতায় 35000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে আপনার পুরনো ফোনের মডেল ও অবস্থার ওপর।
আরও পড়ুন: শুরু হল Flipkart BBD Early Bird সেল, মাত্র 8999 টাকায় মিলছে 6000mAh ব্যাটারি স্মার্টফোন

এই অফারের আওতায় Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড ব্যবহার করলে 1,109 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও পাওয়া যাবে। পাশাপাশি, নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ডে 6 মাসের জন্য প্রতি মাসে মাত্র 6,167 টাকা থেকে শুরু হওয়া নো-কস্ট ইএমআই সুবিধা রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, স্যামসাংয়ের এই ডিভাইসটি একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন, যাতে রয়েছে 6.7-ইঞ্চির FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং বাইরের আলোতেও স্পষ্ট দেখার জন্য 1200 নিটস পিক ব্রাইটনেস সুবিধা রয়েছে। ফোনে গরিলা গ্লাস ভিক্টাস+ সুরক্ষা এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP67 রেটিং দেওয়া হয়েছে।
প্রসেসর হিসেবে গ্যালাক্সি এ56 5জি ফোনে রয়েছে উন্নত অক্টা-কোর প্রসেসর এবং 8 জিবি RAM এর সাথে 128 জিবি বা 256 জিবি স্টোরেজ অপশন।
ক্যামেরার ক্ষেত্রে, গ্যালাক্সি এ56 5জি ফোনে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনে সার্কেল টু সার্চ এবং অবজেক্ট ইরেজার এর মতো স্মার্ট অসাম ইন্টেলিজেন্স এআই ফিচার রয়েছে। পাশাপাশি, এতে 45W সুপার-ফাস্ট চার্জিং সুবিধা সহ 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Jio vs Airtel Rs 349 রিচার্জ প্ল্যান: একই দামের দুটি প্ল্যান, জিও নাকি এয়ারটেল কে দিচ্ছে বেশি সুবিধা
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
