Samsung Galaxy A55 5G price drops Rs 15000 during Amazon Great Freedom Festival 2025
Samsung 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Amazon Great Freedom sale 2025 দিচ্ছে আপনাকে দারুন সুযোগ। আসলে অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে Galaxy A55 5G ফোনটি লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। লঞ্চ প্রাইস থেকে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনটি 15,000 টাকা সস্তা বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি ভারতে 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন এটি অ্যামাজন সেলে মাত্র 24,999 টাকা দামে বিক্রি হচ্ছে। যার মানে ই-কমার্স সাইটে এই ফোনের উপর 15000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
এছাড়া আপনি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে আরও অতিরিক্ত ছাড় পেতে পারেন।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে 6.6-ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট 120Hz এবং 1000 নিট পিক ব্রাইটনেস অফার করে। গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনটি Exynos 1480 চিপসেটে কাজ করে, যা 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের রিয়ারে ট্রিপাল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এটি 50 মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং একটি 50 মেগাপিক্সেলের লেন্স অফার করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার দিতে গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাাপোর্ট দেওয়া।
আরও পড়ুন: 6400mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ নতুন iQOO 5G স্মার্টফোন পাওয়া যাচ্ছে 4 হাজার টাকা সস্তা