Samsung Smartphone under 15000: স্যামসাং তার গ্রাহকদের কথা মাথায় রেখে 15 হাজার টাকার কম বাজেটে একটি দুর্দান্ত স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। Samsung তার Galaxy A Series এ একটি নতুন স্মার্টফোন যোগ করেছে, যা হল Samsung Galaxy A03s। ফোনের বিশেষ ফিচার হল এই Samsung Mobile ফোনে গ্রাহকরা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং অক্টা-কোর মিডিয়াটেক চিপসেট পাবেন। আসুন জেনে নেওয়া যাক Galaxy A03s Price in India এবং হ্যান্ডসেটের সমস্ত ফিচার সম্পর্কে…
ডুয়াল সিম (ন্যানো) সহ এই স্যামসাং স্মার্টফোনে 6.5 ইঞ্চি HD+ (720×1600 পিক্সেল) ইনফিনিটি ভি টিএফটি ডিসপ্লে রয়েছে। এর আসপেক্ট রেশিও 20: 9। বলে দি যে ফোনটি Android 11 ভিত্তিক ওয়ান ইউআই 3.1 কোর -এ কাজ করে।
স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য অক্টা-কোর মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর রয়েছে যেখানে 4 জিবি পর্যন্ত RAM এবং 64 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে, মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজটি 1TB পর্যন্ত বাড়ানো সম্ভব।
Samsung A03s ফোনে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, 13-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 2-মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
Galaxy A03s- ফোনে পাওয়ার দেতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য Wi-Fi, 4G LTE, Bluetooth version 5.0, GPS, 3.5mm, হেডফোন জ্যাক এবং USB Type-C port আছে। সিকিউরিটির জন্য ফোনের পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
এই স্যামসাং মোবাইল ফোনের 3 জিবি RAM এবং 32 জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 11,499 টাকা। এছাড়া ফোনের 4 জিবি RAM এবং 64 জিবি ভ্যারিয়্যান্টের দাম 12,499 টাকা রাখা হয়েছে। ফোনের তিনটি কালার ভ্যারিয়্যান্ট লঞ্চ করা হয়েছে যা ম্যাট ফিনিশ, ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট কালারে আসে। স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট Samsung.com ছাড়াও ফোনটি প্রধান অনলাইন পোর্টাল এবং রিটেল স্টোর্স থেকে কেনা যাবে।