রিলায়েন্স জিওর জিওফোন এবার অ্যামাজন ইন্ডিয়াতে কিনতে পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

আপনিও যদি এই ফোনটি কিনতে চান তবে আপনাকে 1500 টাকা দিয়ে এটি অ্যামাজন ইন্ডিয়া থেকে কিনতে পারবেন

রিলায়েন্স জিওর জিওফোন এবার অ্যামাজন ইন্ডিয়াতে কিনতে পাওয়া যাচ্ছে

রিলায়েন্স জিও তাদের 4G ফিচার ফোনটি গত বছর ভারতে লঞ্চ করেছিল। বাজারে এই দীর্ঘদিন ধরে এই ফোনটির চাহিদা ছিল। আর এবার জিওফোন অনলাইন শপিং ওয়েবসাইটে অ্যামাজন ইন্ডিয়াতে কিনতে পাওয়া যাচ্ছে। আগে এই ফোনটি শুধু রিটেল স্টোরে কিনতে পাওয়া যেত। আজকে এই ফোনটি ফ্লিপকার্টে 60% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনিও যদি এই ফোনটি কিনতে চান তবে আপনি 1500 টাকা দিয়ে এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়া থেকে কিনতে পারবেন। আর আপনি এটি কেনার পরে নিজের কাছাকাছি কোন রিটেল স্টোরে নিয়ে যান আর সঙ্গে নিজের আধার কার্ডটিও নিয়ে যান তাএ জিওফোনটি অ্যাক্টিভেট করা যায়।

এই ফোনটি প্রথম তিন বছর ব্যবহারের পরে ইউজার্সরা তা কোম্পানিকে ফিরিয়ে দিলে রিফান্ড পাওয়া যাবে। আর এই ফোনটিতে প্রতিমাসে 153 টাকার মান্থলি রিচার্জ করাতে হবে। যাতে প্রতিদিন 1GB ডাটা আর আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে।

Aparajita Maitra

Aparajita Maitra