Redmi Turbo 5 vs Poco X8 Pro price in India specs and features compared
Xiaomi সম্প্রতি ভারতে তাদের মিড-রেঞ্জ বাজাটের স্মার্টফোনের আওতায় Redmi Turbo 5 লঞ্চ করেছে। এই ডিভাইসটি সরাসরি Poco X8 Pro ফোনের সাথে প্রতিযোগিতা করবে, যা বর্তমানে মিড-রেঞ্জ বাজারে বেশ জনপ্রিয় এবং শক্তিশালী। যদিও রেডমি টার্বো 5 এবং পোকো এক্স8 প্রো ফোনের ফিচার অনেকটা একই, যেমন MediaTek Dimensity 8500 চিপসেট বা 6.59 ইঞ্চির ডিসপ্লে, প্রায় একই রকম, তবুও এদের ডিজাইন এবং ব্যাটারির ফিচারের কারণে এটি আলাদা আলাদা গ্রাহকদের টারগেট করে তৈরি করা হয়েছে।
আপনিও যদি এই দুটি ডিভাইসের মধ্যে কোনটি বেছে নেবেন তা নিয়ে দ্বিধায় থাকেন, তবে এই খবরটি আপনার কাজে আসবে। কারণ আমি রেডমি টার্বো 5 এবং পোকো এক্স8 প্রো-এর মধ্যে স্পেসিফিকেশন-ভিত্তিক একটি বিস্তারিত তুলনা করেছি, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
ডিসপ্লের ক্ষেত্রে রেডমি টার্বো 5 ফোনে রয়েছে 6.59-ইঞ্চির 1.5K অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট 120Hz দেওয়া। সরাসরি আলোর নিচে ব্যবহারের সময় এই ডিভাইসের ডিসপ্লে পিক 3,500 নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করতে পারে।
The #FastestREDMIYet is here.
— Redmi India (@RedmiIndia) June 16, 2026
With flagship performance, turbo durability, TurboSnap, 120FPS gaming and 7540mAh battery.#REDMITurbo5 starts at ₹35,999* with up to 60% assured buyback within 1 year*. Sale starts 19th June.
Know more: https://t.co/esI1udNXGO#ReadyWhenYouAre pic.twitter.com/MGrgRwPKWS
আরও পড়ুন: Telegram Ban NEET Re Exam 2026: নিট পুনঃপরীক্ষা নিয়ে বড় পদক্ষেপ, বন্ধ হল টেলিগ্রাম
পোকো এক্স8 প্রো ফোনে রয়েছে 6.59-ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে এবং 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট। কড়া রোদে বা বাইরে ব্যবহারের সময় এর স্ক্রিনের ব্রাইটনেস 3,500 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে স্ক্রিনটি দেখা অনেক সহজ হয়। এছাড়া, এর সুরক্ষার জন্য এতে Gorilla Glass 7i ব্যবহার করা হয়েছে।
প্রসেসর হিসেবে রেডমি টার্বো 5 ফোনে রয়েছে MediaTek-এর Dimensity 8500 Ultra প্রসেসর। এটি 4nm প্রযুক্তিতে তৈরি। শুধু তাই নয়, এতে 12GB পর্যন্ত RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সুবিধা রয়েছে। রেডমির ডিভাইসটির মতোই, পোকো এক্স8 প্রো তেও MediaTek Dimensity 8500 Ultra SoC ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, এতেও 12 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ব্যাটারির ক্ষেত্রে, রেডমি টার্বো 5 ফোনে রয়েছে 7540mAh-এর শক্তিশালী ব্যাটারি। তাছাড়া, এতে 100W ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। অন্যদিকে, পোকো এক্স8 প্রো ফোনে কিছুটা ছোট 6500mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। চার্জিংয়ের ক্ষেত্রে এটি 100W ফাস্ট চার্জিং, 27W রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরা-প্রেমীদের কথা মাথায় রেখে রেডমি টার্বো 5 ফোনের পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলের জন্য এর সামনে রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা।
এর তুলনায়, পোকো এক্স8 প্রো ফোনেও 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতেও 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Jio Family Plan: একটি রিচার্জে চলবে 4 সিম, 75 জিবি পর্যন্ত একগুচ্ছ ডেটা সহ আনলিমিটেড কলিংও
দামের কথা বললে, রেডমি টার্বো 5 ভারতীয় বাজারে 35,999 টাকার শুরু দামে লঞ্চ হয়েছিল, যেখানে লঞ্চের সময় পোকো এক্স8 প্রো ফোনের দাম ছিল 29,999 টাকা।