Redmi A3 Launched: প্রিমিয়াম ফিচার এবং 12GB পর্যন্ত RAM সহ রেডমি ফোন লঞ্চ, দাম 7000 টাকা থেকে শুরু
Redmi ভারতীয় বাজারে তার লেটেস্ট স্মার্টফোন Redmi A3 লঞ্চ করে দিয়েছে
এই সিরিজে এর আগে Redmi A1 এবং Redmi A2 আনা হয়েছে
রেডমির লেটেস্ট স্মার্টফোনের দামের কথা বললে, এটির বেস মডেলটি 6999 টাকায় কেনা যাবে

Redmi ভারতীয় বাজারে তার লেটেস্ট স্মার্টফোন Redmi A3 লঞ্চ করে দিয়েছে। স্মার্টফোনের নাম থেকেই বোঝা যাচ্ছে যে লেটেস্ট ফোনটি Redmi A Series এর তৃতীয় মডেল। এই সিরিজে এর আগে Redmi A1 এবং Redmi A2 আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক রেডমি A3 ফোনটি কতটা আলাদা আগের ফোন থেকে এবং দাম কত।
Redmi A3 ফোনের দাম কত
রেডমির লেটেস্ট স্মার্টফোনের দামের কথা বললে, এটির বেস মডেলটি 6999 টাকায় কেনা যাবে। তবে এই দামটি ব্যাঙ্ক অফার সহ যাবে। ফোনের তিনটি ভ্যারিয়্যান্ট আনা হয়েছে।
3GB + 64GB – 7,299 টাকা
4GB + 128GB – 8,299 টাকা
6GB + 128GB – 9,299 টাকা
নতুন রেডমি ফোনটি লেক ব্লু, মিডনাইট ব্ল্যাক বা অলিভ গ্রিন কালার অপশনে কেনা যাবে। ফোনের দুটি মডেল গ্লাস ব্যাক ডিজাইন দেওয়া হয়েছে। আরেকটিতে লেদার ফিনিশ ডিজাইন দেখা যাবে।
ফোনটি 23 ফেব্রুয়ারি থেকে Mi.com, Flipkart সাইট থেকে কেনা যাবে। এছাড়া অফলাইন মার্কেটেও এই ফোনটি বিক্রি করা হবে।
রেডমি A3 ফোনে কী রয়েছে স্পেসিফিকেশন
রেডমি A3 ফোনটি একটি এন্ট্রি-লেভেল মডেল, তবে এতে ফিচার প্রিমিয়াম স্মার্টফোনের মতো দেওয়া হয়েছে। ফোনে একি সার্কুলার ক্যামেরা মডিউল পাওয়া যাবে।
ডিভাইসে ডিউড্রপ নচ সহ একটি 6.7-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে LCD প্যানেল সহ 1650 x 720 পিক্সেল (HD+) রেজোলিউশন পাওয়া যাবে। ফোনের স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট অফার করে।
লেটেস্ট ফোনটি MediaTek Helio G36 চিপসেট সহ LPDDR4x RAM পেয়ার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য এতে 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি 0.08 মেগাপিক্সেল সেন্সর দেওয়া। সেলফি তোলার জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।
রেডমি ফোনে পাওয়ার দিতে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া যা 10W চার্জিং সাপোর্ট করে।
এতে কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়াল সিম, 4G, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এবং জিএনএসএস।


