Redmi A3 India launch date on 14 Feb
Redmi A3 স্মার্টফোনটি ভারতে 14 ফেব্রুয়ারি (Valentine Day) লঞ্চ হবে। শাওমির সাব-ব্র্যান্ডের এই ফোন বিক্রি হবে ই-কমার্স সাইটে Flipkart এর মাধ্যমে। শপিং সাইট ফ্লিপকার্টে আপকামিং স্মার্টফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। পেজ থেকে স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে।
ফ্লিপকার্ট এবং Mi India দুটি সাইটে আপকামিং রেডমি A3 ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। লিস্টিং থেকে জানা গিয়েছে যে ফোনের একটি বড় সার্কুলার রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে একটি নতুন Halo ডিজাইন দেখা যাবে। ফোনটি এখন পর্যন্ত সবুজ রঙেপ বিকল্পে দেখা গেছে।
আরও পড়ুন: Redmi A3 India Launch: ভারতে ভ্যালেন্টাইন ডে এর দিন আসবে রেডমি সস্তা স্মার্টফোন
আপকামিং রেডমি ফোনটি 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে সহ আসবে। পাওয়ার দিতে এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্মার্টফোনে ইনবিল্ট 6GB RAM দেওয়া হবে, যা 6GB পর্যন্ত ভার্চুয়াল RAM-ও সাপোর্ট করবে।
রেডমি A3 ফোনটি ভারতে 14 ফেব্রুয়ারি লঞ্চ হবে। খবর অনুযায়ী, ফোনটি 7000 টাকা থেকে 9000 টাকা পর্যন্ত দামে আসবে।
আরও পড়ুন: Moto G04: সস্তা দামে ভারতে আসছে মোটোরোলা নতুন ফোন, টিজার রিলিজ