6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ আসছে Redmi এর নতুন 5G স্মার্টফোন, পয়লা অক্টোবর হবে ভারতে লঞ্চ

HIGHLIGHTS

ভারতীয় বাজারে Redmi 17C 5G ফোনটি 1 অক্টোবর লঞ্চ করা হবে

এই ফোনের বিক্রি শাওমির অফিসিয়াল ওয়েবসাইট, Amazon এবং শাওমি রিটেল সাইট থেকে করা হবে

প্রসেসর হিসেবে রেডমি 17সি 5জি ফোনটি MediaTek Dimensity 6300 5G চিপসেট কাজ করবে

রেডমি ভারতীয় বাজারে আগামী মাসের শুরুতেই নতুন স্মার্টফোন Redmi 17C 5G লঞ্চ করতে চলেছে। ই-কমার্স সাইটে আপকামিং রেডমি 17সি 5জি ফোনের একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে, যেখানে ফোনের লঞ্চ তারিখ প্রকাশ করা হয়েছে। পোস্টরে লঞ্চের তারিখ প্রকাশ করার পাশাপাশি রেডমি 17সি 5জি ফোনের বেশিরভাগ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। আপকামিং রেডমি 17সি 5জি ফোনটি তিনটি কালার অপশনে আনা হবে। আসুন রেডমি 17সি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক।

Redmi 17C 5G India Launch Date

ভারতীয় বাজারে রেডমি 17সি 5জি ফোনটি 1 অক্টোবর লঞ্চ করা হবে। এই ফোনের বিক্রি শাওমির অফিসিয়াল ওয়েবসাইট, Amazon এবং শাওমি রিটেল সাইট থেকে করা হবে। এই ফোনটি ভারতে কফি ব্রু, পার্পল ডন এবং ডার্ক নাইট কালার অপশনে আসবে।

আরও পড়ুন: Flipkart সেলে Motorola এর 5টি স্মার্টফোনে মিলবে সবচেয়ে বড় ডিসকাউন্ট, দাম মাত্র 13999 টাকা থেকে শুরু

Redmi 17C 5G India Launch Date

রেডমি 17সি 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী থাকবে

ফিচারের কথা বললে, রেডমি 17সি 5জি ফোনে থাকবে 6.9- ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং ওয়াটারড্রপ নচ সাপোর্ট করবে। প্রসেসর হিসেবে রেডমি 17সি 5জি ফোনটি MediaTek Dimensity 6300 5G চিপসেট কাজ করবে। এটি 8GB RAM সহ আসবে। এটি শাওমির নিজস্ব Xiaomi HyperOS-এ রান করবে। এছাড়া এতে গুগলের Circle to Search ফিচারও অন্তর্ভুক্ত থাকতে পারে।

দীর্ঘ সময় ব্যাকআপ দেওয়ার জন্য এতে রয়েছে একটি বিশাল 6000mAh ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য ফোনটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা দিয়ে মাত্র 90 মিনিটে ব্যাটারি প্রায় 80 শতাংশ চার্জ হয়ে যাবে।

ফটোগ্রাফির জন্য রেডমি 17সি 5জি ফোনের রিয়ার প্যানেলে থাকবে 50 মেগাপিক্সেলের AI মেইন ক্যামেরা এবং সাথে একটি সেকেন্ডারি অক্সিলিয়ারি লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ও ব্যাক দুটি ক্যামেরা দিয়েই 30fps-এ 1080p ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।

আরও পড়ুন: প্রকাশ্যে এল OnePlus 16 5G স্মার্টফোনের লঞ্চ ডেট, 200MP ক্যামেরা সহ থাকবে সবচেয়ে শক্তিশালী Snapdragon প্রসেসর

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :