Redmi 17C 5G launch in India on October 1 specification revealed
Redmi Note 17 Series এর পর Xiaomi শীঘ্রই তার বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Redmi 17C 5G ভারতে লঞ্চ করেতে চলেছে। রেডমি 17সি 5জি ফোনটি কোম্পানির রেডমি 17 সিরিজের আওতায় আসবে। এই সিরিজে এর আগে Redmi 17 5G ফোন লঞ্চ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু ঝলক দেখানো হয়েছে রেডমি 17সি ফোনের। ভারতীয় লঞ্চের পাশাপাশি রেডমি 17সি 5জি ফোনের কালার অপশনও প্রকাশ করা হয়েছে।
শাওমি ঘোষণা করেছে যে রেডমি 17সি 5জি স্মার্টফোনটি 1 অক্টোবর লঞ্চ করা হবে। কোম্পানি রেডমি 17সি 5জি ফোনের লঞ্চের বিষয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়েছে। পোস্টে MainCharacterEnergy ট্যাগলাইন দেওয়া। পোস্টে আপকামিং রেডমি ফোনের রিয়ার প্যানেল ডিজাইনও প্রকাশ করেছে কোম্পানি।
আপকামিং রেডমি 17সি 5জি ফোনে রেকট্যাঙ্গুলার ক্যামেরা দেখা যাবে। ফোনে ক্যামেরা মডিউলের উপরে ডান দিকে ফিট করা হবে। রেডমির এই ফোনটি তিনটি কালার অপশনে আসবে বলে জানিয়েছে কোম্পানি।
Turn heads, grab the spotlight, and unleash your inner star.
— Redmi India (@RedmiIndia) September 25, 2026
Bring home the all-new #REDMI17C 5G with pure #MainCharacterEnergy.
Launching on 1st October, 2026. Stay Tuned.
Know More: https://t.co/he8Loj3BHR pic.twitter.com/yXzcaBPXKz
ফিচারের কথা বললে, গ্লোবাল মার্কেটে আসা রেডমি 17সি 5জি ফোনে 6.9 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং ব্রাইটনেস 810 নিটস রয়েছে। রেডমির এই ফোনটি 6nm MediaTek Dimensity 6300 চিসসেট, 4GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সহ আসে।
ক্যামেরার ক্ষেত্রে রেডমি 17সি 5জি ফোনে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া। সাথে এতে সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে। পাওয়ার দিতে রয়েছে 6000mAh এর বিশাল ব্যাটারি যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Flipkart BBD সেলের আগেই শুরু হল Early Bird Deals, মাত্র 8999 টাকার শুরুর দামে কেনা যাবে স্মার্টফোন