samsung-galaxy-m17e-5g-vs-realme-p4-lite-5g-vs-oneplus-n6-lite-price-in-india-display-camera-battery-processor-compared
ওয়ানপ্লাস সম্প্রতি ভারতে তাদের নতুন স্মার্টফোন OnePlus N6 Lite লঞ্চ করেছে। ওয়ানপ্লাস এন6 লাইট ফোনের প্রতিযোগিতা হবে Samsung Galaxy M17e 5G এবং Realme P4 Lite 5G ফোনের সাথে। ওয়ানপ্লাস এন6 লাইট ফোনে কোম্পানি ব্যবহার করেছে অক্টা-কোর UNISOC T7250 12nm প্রসেসর। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর এবং রিয়েলমি পি4 লাইট 5জি ফোনেও একই অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। আসুন, ওয়ানপ্লাস এন6 লাইট, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি এবং রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের মধ্যে বিস্তারিত তুলনা করে দেখা যাক।
দামের কথা বললে, ওয়ানপ্লাস এন6 লাইট ফোনের 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 16,999 টাকা। বলে দি যে ফোনটি একটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।
এদিকে, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি ফোনের 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 16,590 টাকা এবং 6GB+128GB স্টোরেজ মডেলের দাম 18,969 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: মাত্র 12999 টাকা দামে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Mivi লঞ্চ করল প্রথম স্মার্টফোন
পাশাপাশি, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের 4GB+64GB স্টোরেজের দাম 18,999 টাকা এবং 4GB+128GB স্টোরেজের দাম 20,999 টাকা।
ডিসপ্লে
ডিসপ্লের ক্ষেত্রে, ওয়ানপ্লাস এন6 লাইট ফোনে রয়েছে 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 720×1570 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 900 নিটস।
অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি ফোনে রয়েছে 6.7 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি-ইউ এলসিডি ডিসপ্লে, যা 720×1600 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করে।
এর পাশাপাশি, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে রয়েছে 6.8-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1570×720 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 900 নিটস।
প্রসেসর
পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস এন6 লাইট ফোনে রয়েছে অক্টা-কোর UNISOC T7250 প্রসেসর।
এদিকে, গ্যালাক্সি এম17ই 5জি ফোনে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর।
এবং রিয়েলমি পি4 লাইট 5জি ফোনটি কাজ করে অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসরে।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস এন6 লাইট ফোনের পেছনে রয়েছেLED ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
অন্যদিকে, গ্যালাক্সি এম17ই 5জি ফোনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এছাড়া, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি ব্যাকআপ
পাওয়ার দিতে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনে রয়েছে 7000mAh এর ব্যাটারি, যা 15W ফাস্ট চার্জিং এবং রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
এর বিপরীতে, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি ফোনে অফার করা হয়েছে 6000mAh এর ব্যাটারি যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এছাড়া, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে পাওয়া যাবে 7000mAh এর ব্যাটারি যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টাম হিসেবে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনটি Android 16-ভিত্তিক ColorOS 16-এ চলে।
এর বিপরীতে, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি চলে Android 16-ভিত্তিক One UI 8-এ।
এছাড়া, রিয়েলমি পি4 লাইট 5জি চলে Android 16-ভিত্তিক Realme UI 7.0-তে।