Redmi 10 স্মার্টফোনের সঙ্গে Redmi 10 Prime হতে পারে লঞ্চ, জানুন কী থাকবে ফিচার

HIGHLIGHTS

Xiaomi ব্র্যান্ড এই সেপ্টেম্বরেই Redmi 10 Prime মডেলটিকে বাজারে আনতে পারে

IMEI ডেটাবেসে নতুন এই Redmi মডেলটিকে স্পট করা গিয়েছে

Redmi ব্র্যান্ডের তরফে বিশ্বজুড়ে Redmi 10 মডেলের লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে

Redmi 10 স্মার্টফোনের সঙ্গে  Redmi 10 Prime হতে পারে লঞ্চ, জানুন কী থাকবে ফিচার

নতুন Redmi 10 স্মার্টফোনের সাথেই ভারতের বাজারে আসতে চলেছে Redmi 10 Prime। যদিও নতুন এই Redmi 10 স্মার্টফোনের এদেশে দাম কত হতে পারে, তা সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি। এর স্পেসিফিকেশন কেমন হতে পারে, তা সম্পর্কেও কোনো কনফার্মেশন মেলেনি। Redmi 9 Prime স্মার্টফোনের তুলনায় Redmi 10 Prime কতটা আকর্ষণীয় হতে পারে তা সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যে Xiaomi ব্র্যান্ড এই সেপ্টেম্বরেই Redmi 10 Prime মডেলটিকে বাজারে আনতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

IMEI ডেটাবেসে নতুন এই Redmi মডেলটিকে স্পট করা গিয়েছে। সেখানে 21061119BI মডেলের নাম্বার রয়েছে। যেখানে ‘I’ বলতে ইন্ডিয়ান ভেরিয়ান্টকে বোঝানো হয়েছে। তবে এই Redmi 10 Prime মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

Redmi ব্র্যান্ডের তরফে বিশ্বজুড়ে Redmi 10 মডেলের লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। এই মডেলের ডিজাইন ও স্পেসিফিকশনগুলি তুলে ধরা হয়েছে। তবে নতুন এই মডেলের দাম এখনও জানা যায়নি। Redmi 10 স্মার্টফোন মডেলে রয়েছে 6.5 inch FHD+ ডিসপ্লে। এতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। এই ডিভাইসে রয়েছে MediaTek Helio G88 চিপসেট। পাওয়া যাচ্ছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ।

Redmi 10 স্মার্টফোনে রয়েছে 50MP quad camera এবং 8MP ফ্রন্ট ক্যামেরা। পাওয়া যাচ্ছে 5000mAh ব্যাটারি সাপোর্ট। রয়েছে 18W
ফাস্ট charging এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রয়েছে bottom-firing speaker সুবিধা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo