HIGHLIGHTS
Redmi 10 ফোন কেনা যাচ্ছে বাম্পার ছাড়ে
17 হাজার টাকার Redmi phone মাত্র 550 টাকায় য়কেনার সুযোগ
ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP থাকবে
Redmi স্মার্টফোনগুলি কম দামে প্রিমিয়াম ফিচার অফার করে। আপনিও যদি কোনও নতুন রেডমি ফোন কেনার কথা ভাবছেন তবে এই খবর আপনার জন্য। এমনই একটি স্মার্টফোন হল Redmi 10 যা কম দামে একগুচ্ছ দুর্দান্ত ফিচার অফার করে। এই ফোন গ্রাহকদের সেরা পছন্দ। Flipkart থেকে এই ফোন কিনলে, আপনি আলাদা করে অনেক অফার পাবেন।
Surveyআপনি Flipkart থেকে Redmi 10 (6GB RAM+ 128GB) অর্ডার করতে পারেন। এই ফোনের আসল দাম হল 16,999 টাকা এবং আপনি 29% ডিসকাউন্টের পরে এটি 11,999 টাকায় কেনা যাবে। এর সাথে, আপনি ফোনে অনেক ব্যাঙ্ক অফারও পাচ্ছেন। Flipkart Axis Bank কার্ড থেকে পেমেন্ট করলে আপনি 5% ক্যাশব্যাক পেতে পারেন।
আপনি এক্সচেঞ্জ অফারের আওতায় এই ফোনে আরও ছাড় পেতে পারেন। আপনি যদি পুরানো ফোন Flipkart-এ ফেরত দেন, তাহলে আপনি এর পরিবর্তে 11,450 টাকা ছাড় পেতে পারেন। সমস্ত ছাড় মিলিয়ে এই ফোন মোট 550 টাকায় কেনা যেতে পারেন। কোম্পানির তরফে ফোনে 1 বছরের ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে। এছাড়া, ফোনের এসেসরিজে আলাদা 6 মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে।
রেডমি 10 ফোনে একটি 6.7 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। ডুয়াল রিয়ার ক্যামেরার কারণে আপনি খুব ভালো পিকচার কোয়ালিটি পেতে চলেছেন। ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP থাকবে। ফ্রন্ট ক্যামেরা 5MP দেওয়া হয়েছে। এতে 6000 mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও, এই ফোনটি Qualcomm Snapdragon 680 প্রসেসরের সাথে আসে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile