Realme V11s 5G লঞ্চ, রয়েছে Dimensity 810 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি

HIGHLIGHTS

Realme V11s স্মার্টফোনে রয়েছে ডাইমেনসিটি 810 চিপসেট এবং 6GB পর্যন্ত RAM

4GB স্টোরেজ ভ্যারিয়েন্টে কাজ করবে 5GB ভ্যারিয়েন্টের মতন

V11 s মডেলের 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের সেল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে

Realme V11s 5G লঞ্চ, রয়েছে Dimensity 810 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি

Realme বিভিন্ন সময়ে গ্লোবল মার্কেটে বিভিন্ন ধরণের স্মার্টফোন মডেল লঞ্চ করে। ভারতেও এই ব্র্যান্ড সমসাময়িক অন্যান্য কোম্পানির হয়ে উঠেছে যোগ্য প্রতিযোগী। সম্প্রতি রিয়েলমি চিনা মার্কেটে এনে হাজির করেছে নতুন একটি স্মার্টফোন মডেল। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

রিয়েলমি সম্প্রতি চিনে Realme V11s5G নামে একটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনে রয়েছে Dimensity 810 চিপসেট এবং 6GB পর্যন্ত RAM। স্টোরেজ বাড়ানো যেতে পারে DRE টেকনোলজির মাধ্যমে 6GB পর্যন্ত। 

V11s স্মার্টফোন এক্কেবারে V11 স্মার্টফোন মডেলের মতনই। এতে রয়েছে 13MP প্রাইমারি ক্যামেরা সেইসঙ্গে 2MP অ্যাডিশনাল ক্যামেরা। ফাস্ট চার্জের জন্য রয়েছে 5,000 mAh ব্যাটারি ফিচার। এছাড়া পাওয়া যাবে 18W ফাস্ট চার্জের সাপোর্ট।

দুটি ডিভাইসের মধ্যে প্রধান পার্থক্য হল আরও আপগ্রেডেড প্রসেসর। নতুন স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক চিপসেট, ডায়নামিক র‍্যাম এক্সপ্যানশনের সুবিধাসমেত। এই ফিচারের ফলে ইন্টারনাল স্টোরেজ টেম্পরারি র‍্যামের মতন ব্যবহার করে । যার ফলে মোবাইলে একসঙ্গে একাধিক অ্যাপ রাখা যায়। 

এই টেকনোলজির ফলে মোবাইলের স্টোরেজ ভ্যারিয়েন্টের কাজের ক্ষমতাও বেড়ে যায়। যার ফলে 4GB ভ্যারিয়েন্টের স্টোরেজ বেড়ে হয়ে যায় 5GB ভ্যারিয়েন্টের মতন। অন্যদিকে 6GB ভ্যারিয়েন্ট কাজ করে 11GB ভ্যারিয়েন্টের মতন।

চিনে V11 s মডেলের 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের সেল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই ফোন কেনা যাবে ভায়োলেট ও ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে। 128GB স্টোরেজের এই ডিভাইস কেনা যাবে CNY 1,399 দিয়ে। গ্লোবাল মার্কেটে যার দাম হতে পারে 215 ডলার বা 185 ইউরোর মতন। Realme চায়নার অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে এই মডেল। এছাড়াও নামি দামী অনলাইন রিটেইলারের কাছেও পাওয়া যেতে পারে এই নতুন স্মার্টফোন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo