HIGHLIGHTS
প্রিমিয়াম ফোনের সঙ্গে এবার বাজারে একের পর এক বাজেট ফ্রেন্ডলি ফোন আনছে রিয়েলমি
চিনে সম্প্রতি লঞ্চ হল Realme Q5X
এই ফোনের দাম এবং ফিচার জানেন?
পকেট ফ্রেন্ডলি স্মার্টফোন আনল রিয়েলমি যা সহজেই আপনার বাজেটে ফিট করে যাবে। চিনের অন্যতম টেক জয়েন্ট Realme এখন প্রিমিয়াম সব ফোনের পাশাপাশি বাজেট ফ্রেন্ডলি ফোনও বাজারে আনছে। সম্প্রতি চিনে Realme Q5X লঞ্চ করা হয়েছে।
Surveyএটাই প্রথম নয়। Relame এর আগেও Q5 সিরিজের বিভিন্ন ফোন বাজারে এনেছে, যেমন Realme Q5, Realme Q5i, Realme Q5pro ইত্যাদি।
আগেই বলা হয়েছে যে এটি একটা বাজেট ফ্রেন্ডলি ফোন। অতএব দাম একদমই সাধ্যের মধ্যে। চিনা টাকায় এই ফোনের দাম হচ্ছে 99 ইউয়ান। ভারতীয় টাকা অনুযায়ী সেটা প্রায় 11700 টাকা।
আপাতত দুটো রঙে পাওয়া যাবে ফোনটি। বাজারে ক্লাউড ব্ল্যাক এবং স্টার ব্লু রঙে এই ফোনটি আনা হয়েছে।