Realme Narzo 70 Pro 5G charging speed
Realme চলতি মাসেই ভারতে তার দ্বিতীয় স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির আপকামিং ফোনটি Realme Narzo 70 Pro 5G নামে বাজারে আসবে। সম্প্রতি এই ফোনের লঞ্চ তারিখ সম্পর্কে কোম্পানি জানিয়েছিল। ভারতের বাজারে 19 March 2024 এন্ট্রি নেবে এই রিয়েলমি স্মার্টফোন।
লেটেস্ট আপডেটে রিয়েলমির আপকামিং ফোনের চার্জিং ফিচার সম্পর্কে জানানো হয়েছে। রিয়েলমি নারজো 70 প্রো 5G ফোনের একটি নতুন পোস্টার সহ ফোনের চার্জিং স্পিড সম্পর্কে তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন: Poco X6 Neo India launch: 108MP ক্যামেরা সহ আজ আসছে সস্তা পোকো ফোন, জানুন কত হবে দাম
রিয়েলমি নারজো 70 প্রো 5G ফোনে কোম্পানি 67W ফাস্ট চার্জিং স্পিড অফার করবে। তবে ফোনের ব্যাটারির সাইজ সম্পর্কে কোম্পানি এখনও কোনো তথ্য দেয়নি। অনুমান করা হচ্ছে যে নতুন ফোন 5000mAh ব্যাটারি সহ আসতে পারে।
লঞ্চের তারিখ প্রকাশ করার আগেই কোম্পানি আপকামিং ফোনের কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করে দিয়েছে। এয়ার জেসচার টেকনোলজি সহ আসবে এই ফোন।
আপকামিং ফোনটি হাত না লাগিয়ে হাওয়ায় কমান্ড দিয়ে অপারেট করা যেতে পারে।
ফোনটি 120Hz OLED ডিসপ্লে সহ আসবে বলে জানা গেছে। কোম্পানি এই ফোনে Sony IMX890 50MP প্রাইমারি সেন্সর অফার করছে।
আরও পড়ুন: Upcoming Smartphone: হাতের ইশারায় চলবে আপকামিং Realme Narzo 70 Pro 5G, ভারতে এই দিন হবে লঞ্চ