ভারতে আসছে Realme Narzo 50i ফোন! দুর্দান্ত ফিচার সহ এই ফোনের দাম হবে 10 হাজারের কম

HIGHLIGHTS

Realme Narzo 50i এর স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে

Realme Narzo 50i Android 11 (Go Edition) এ কাজ করতে পারে

রিয়েলমি Narzo 50i ভারতে 10,000 টাকারও কম দামে লঞ্চ করা যেতে পারে

ভারতে আসছে Realme Narzo 50i ফোন! দুর্দান্ত ফিচার সহ এই ফোনের দাম হবে 10 হাজারের কম

Realme সম্প্রতি ভারতে Narzo 30 সিরিজ লঞ্চ করেছে। কোম্পানি বিভিন্ন দামে 4G এবং 5G ভ্যারিয়্যান্টের সাথে তিনটি ভিন্ন মডেল লঞ্চ করেছে। মনে হচ্ছে রিয়েলমি আগামী সপ্তাহগুলিতে Narzo 30 এর সাক্সেসার লঞ্চ করবে। একটি নতুন লীক অনুসারে, Narzo 50i শীঘ্রই ভারতে আনা হবে। কোম্পানি এখন পর্যন্ত A-সিরিজের Narzo ফোনটি এন্ট্রি-লেভেল অফার হিসেবে লঞ্চ করেছে। লিক হওয়া স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে, দেখে মনে হচ্ছে Narzo 50i একটি এন্ট্রি-লেভেল ফোন হিসাবে বাজারে আসতে পারে। আসুন জেনে নেওয়া যাক ফোনের সমস্ত ফিচার্স…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme Narzo 50i এর স্পেসিফিকেশন (অনুমানিত)

Realme Narzo 50i এর স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। বাজেট স্মার্টফোনটি শীঘ্রই ভারত সহ আন্তর্জাতিক বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। টিপস্টার মুকুল শর্মা ওরফে Stufflistings দাবি করেছে যে Realme খুব শীঘ্রই তার নতুন বাজেট ফোন লঞ্চ করবে। টিপস্টার Upcoming Realme Smartphone এর স্টোরেজ অপশন এবং কালার ভ্যারিয়্যান্ট লিস্ট করেছে। লীক হওয়া স্পেক্স অনুযায়ী, আমরা আশা করছি যে Realme Narzo 50i Android 11 (Go Edition) এ কাজ করতে পারে। কারণ ফাঁস হওয়া কনফিগারেশনের মধ্য়ে একটিতে 2GB RAM এবং 32GB ইন্টারনাল মেমরি রয়েছে। এছাড়াও একটি 4GB+64GB মডেল রয়েছে যা সম্ভবত অ্যান্ড্রয়েড 11 চালাবে।

টিপস্টার আরও জানিয়েছে যে Realme ডিভাইসটি দুটি রঙের বিকল্পে চালু করবে। এটি মিন্ট গ্রিন এবং কার্বন ব্ল্যাক রঙে পাওয়া যাবে। ডিভাইসের অন্যান্য স্পেসিফিকেশন বর্তমানে জানা যায়নি। আশা করা যায় যে ফোনে HD+ ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি থাকবে। এটি পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। তবে এটা শুধুই লীক হওয়া রিপোর্টের ভিত্তিতে লেখা খরব।

তবে Realme এখনও Narzo 50 সিরিজের লঞ্চ নিশ্চিত করেনি। আপকামিং Narzo 50i ভারতে 10,000 টাকারও কম দামে লঞ্চ করা যেতে পারে। যত তাড়াতাড়ি আমাদের কাছে এর সম্পর্কে আরো তথ্য আসবে, আমরা আপনাদের সাথে শেয়ার করব।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo