Realme Narzo 30 Pro 5G এবং Narzo 30A আজ হবে লঞ্চ, আসতে চলেছে আরও দুটি দুর্দান্ত গ্যাজেট

HIGHLIGHTS

Realme Narzo 30 সিরিজে দুটি স্মার্টফোন Narzo 30A এবং Narzo 30 Pro 5G লঞ্চ করবে

রিয়েলমির এই 5G স্মার্টফোনটি 120Hz এর রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ আসতে পারে

Realme Narzo 30 Pro 5G এবং Narzo 30A আজ হবে লঞ্চ, আসতে চলেছে আরও দুটি দুর্দান্ত গ্যাজেট

Realme Narzo 30 সিরিজের অপেক্ষা শেষ হতে চলেছে। সংস্থা আজ এই সিরিজে দুটি স্মার্টফোন Narzo 30A এবং Narzo 30 Pro 5G লঞ্চ করবে। শুধু তাই নয়, আজকের ইভেন্টে স্মার্টফোন ছাড়া Realme Buds Air 2 TWS এবং তাদের প্রথম মোশন এক্টিভেটেড নাইট লাইটও বাজারে আনতে চলেছে। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কীভাবে দেখবেন ইভেন্টের লাইভ স্ট্রিমিং

রিয়েলমির এই নতুন গ্যাজেটের লঞ্চ ইভেন্ট দুপুর 12.30 শুরু হবে। সংস্থা এই লঞ্চ ইভেন্টটি সরাসরি তার ফেসবুক পেজে পাশাপাশি টুইটার এবং ইউটিউব চ্যানেলে লাইভ দেখাবে। আপনি যদি চান তবে নীচের লিঙ্কটিতে ক্লিক করে আপনি এই ইভেন্টটি সরাসরি দেখতে পারেন।

Realme Narzo 30 Pro 5G -র সম্ভাব্য স্পেসিফিকেশন

রিয়েলমির এই 5G স্মার্টফোনটি 120Hz এর রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ আসতে পারে। লীক রিপোর্ট অনুযায়ী, সংস্থা এই ফোনে একটি 48-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিতে পারে। ফোনটি 30 ওয়াটের ফাস্ট চার্জ সহ 5000mAh ব্যাটারি থাকতে পারে। ফোনে হাই-রেজ অডিও সহ সরবরাহ করা যেতে পারে।

Realme Narzo 30A এর ​​সম্ভাব্য স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো 30A-র সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোন 6.5 ইঞ্চি ডিসপ্লে সহ আসতে পারে। প্রসেসর হিসাবে মিডিয়াটেক হেলিও G85 SoC এই ফোনে দেওয়া যেতে পারে। ফটোগ্রাফির জন্য, সংস্থা এই ফোনে 13 মেগাপিক্সেল প্রাইমারি সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিতে পারে। ফোনে 6000mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 18W এর ফাস্ট চার্জিংকে সপোর্ট করবে।

বাডস এয়ার 2 TWS এর লঞ্চিং

Realme আজ এই ইভেন্টে নতুন বাড্স লঞ্চ করতে চলেছে। টিজার অনুসারে,  বাডস এয়ার 2 TWS-তে শক্তিশালী সাউন্ডের জন্য 10mm ডায়মন্ড-ক্লাস হাই-ফাই ড্রাইভর পাওয়া যাবে। ইউজারদের আরও ভাল অডিও অভিজ্ঞতা দেওয়ার জন্য সংস্থাটি এতে একটি একটিভ ভয়েস ক্যান্সলেশন ফিচারও দিতে চলেছে। ANC ছাড়া এই এয়ার বাডস 25 ঘন্টা অবধি প্লেব্যাক টাইম অফার করতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo