5000mAh ব্যাটারি সহ Realme C21Y আজ হবে লঞ্চ, জানুন দাম এবং ফিচার
By
Digit Bangla |
Updated on 23-Aug-2021
HIGHLIGHTS
Realme C21Y মডেলে থাকবে 6.5 ইঞ্চি ডিসপ্লে
Realme C21Y মডেলে পাওয়া যাবে 5,000mAh ব্যাটারির ফিচার
Realme C21Y দাম হতে পারে 15,000 টাকার মধ্যেই
আজ ভারতের টেক মার্কেটে লঞ্চ করতে চলেছে Realme C21Y স্মার্টফোন মডেল। রিয়েলমির তরফে আজ দুপুর 12:30 টায় এক বিশেষ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে মডেলটিকে ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই বাজেট ফোনের দাম এবং অফার সংক্রান্ত সমস্ত তথ্য মিলবে realme.com ওয়েবসাইটে। আসুন জেনে নেওয়া যাক নতুন এই রিয়েলমি বাজেট স্মার্টফোনের সম্ভাব্য দাম এবং ফিচার কি হতে পারে-
Survey✅ Thank you for completing the survey!
Realme C21Y মডেলের সম্ভাব্য দাম
রিয়েলমি-C সিরিজের এই নতুন স্মার্টফোন ভিয়েতনামের টেক মার্কেটে ইতিমধ্যেই অফিসিয়ালি লঞ্চ করে গিয়েছে। এই স্মার্টফোনের 3GB এবং 32GB স্টোরেজ মডেলের দাম VND 3,240,000। যা ভারতীয় মুদ্রায় 10,500 টাকা মতন। 4GB এবং 64GB স্টোরেজ মডেলের দাম VND 3,710,000। যা ভারতীয় মুদ্রা 12,000 টাকা মতন। আশা করা যায় ভারতের টেক মার্কেটেও এই দুটি ভ্যারিয়েন্টের দাম এই রেঞ্জের আশেপাশেই থাকবে।
Realme C21Y মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন
- Realme C21Y মডেলে থাকবে 6.5 ইঞ্চি হাই-ডেফিনেশন ডিসপ্লে সঙ্গে হাই-কোয়ালিটি পিক্সেল রেজোলিউশন ।
- এই স্মার্টফোনে থাকবে Unisoc T610 প্রসেসর এবং সঙ্গে থাকবে Mali-G52 GPU এবং 4GB পর্যন্ত RAM।
- মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে বাড়ানো যাবে এই মডেলের স্টোরেজ ক্ষমতা।
- বায়োমেট্রিক্স হিসেবে এই স্মার্টফোন মডেলে থাকবে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
- Realme C21Y মডেলে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা লেআউট ।
- এই মডেলে দেখা যাবে 13MP প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2MP ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স।
- এছাড়া থাকবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
- Android 10 নির্ভর Realme UI তে চলবে এই নতুন Realme-C সিরিজের স্মার্টফোন।
- এই মডেলে থাকবে 5,000mAh ব্যাটারির ফিচার এবং রিভার্স ওয়্যারড চার্জের ফিচারকে সাপোর্ট করবে।
- কানেক্টিভিটি ফিচার হিসেবে থাকবে LTE, Wi-Fi, Bluetooth v5, GPS।
- এছাড়াও থাকবে মাইক্রো ইউএসবি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক।
- নতুন এই মডেলটি পাওয়া যেতে পারে ক্রস ব্ল্যাক এবং ক্রস Blue কালার অপশনে।