Realme C21 স্মার্টফোন ভারতে গত সপ্তাহে লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনের আজ প্রথম সেল আয়োজিত করা হয়েছে। ফোনের বিক্রি ফ্লিপকার্ট এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দুপুর 12 টা থেকে শুরু হবে। এই ফোন দুটি ভ্যারিয়্যান্ট- 3 জিবি + 32 জিবি এবং 4 জিবি + 64 জিবি। ফোনের 3 জিবি র্যাম ভ্যারিয়্যান্টের দাম 7,999 টাকা এবং 4 জিবি র্যাম ভ্যারিয়্যান্টের দাম 8,999 টাকা রাখা হয়েছে।
Survey
✅ Thank you for completing the survey!
Realme তাদের গ্রাহকদের প্রথম সেলে কিছু আকর্ষণীয় অফার সহ ফোন কেনার সুযোগ দিচ্ছে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক থেকে পেমেন্ট করলে গ্রাহকদের সেলে পাঁচ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক দেওয়া হবে। পাশাপাশি এক্সচেঞ্জ অফারে এই ফোন কিনলে 8,450 টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে।