15 হাজার টাকার দামে Vivo T5e নাকি Realme C100x নাকি Samsung Galaxy F70e 5G, কোনটি হবে বেস্ট চয়েজ?

ভিভো ভারতের বাজারে নতুন সস্তা স্মার্টফোন Vivo T5e লঞ্চ করেছে। ভিভো টি5ই ফোনের তুলনা Realme C100x এবং Samsung Galaxy F70e 5G এর সাথে করা হবে। ভিভো টি5ই ফোনটি অক্টা কোর UNISOC T7225 প্রসেসরে কাজ করে। এর পাশাপাশি রিয়েলমি সি100এক্স ফোনে অফার করা হয়েছে অক্টা-কোর Unisoc T7250 প্রসসর। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসরে চলে। ভিভো টি5ই, রিয়েলমি সি100এক্স এবং স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি এই তিনটি ফোনই 15 হাজার টাকার কম দামে বাজারে আসে। আসুন এই তিনটি ফোনের দাম থেকে শুরু করে ফিচার এবং স্পেসিফিকেশন এর বিষয় একনজরে দেখে নেওয়া যাক।

ভিভো টি5ই নাকি রিয়েলমি সি100এক্স নাকি স্যামসাং গ্যালাক্সি এফ70ই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লের কথা বললে, ভিভো টি5ই ফোনে রয়েছে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 720×1600 পিক্সেল এবং 90Hz রিফ্রেশ রেট দেওয়া। এর পাশাপাশি, রিয়েলমি সি100এক্স ফোনে অফার করা হয়েছে 6.8-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা 720×1600 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 900 নিটস HBM ব্রাইটনেস সহ আসে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনে দেওয়া হয়েছে 6.7-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 720×1600 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 800 নিটস পর্যন্ত অফার করা হয়ে।

আরও পড়ুন: 14 হাজার টাকার কমে Vivo লঞ্চ করল আরেকটি সস্তা স্মার্টফোন, 4 বছর পর্যন্ত ব্যাটারি থাকবে ভাল

প্রসেসর হিসেবে ভিভো টি5ই ফোনটি অক্টা-কোর UNISOC T7225 চিপসেটে কাজ করে। এছাড়া রিয়েলমি সি100এক্স ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর আর স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনটি কাজ করে MediaTek Dimensity 6300 প্রসেসরে।

ফটোগ্রাফির জন্য ভিভো টি5ই ফোনে অফার করা হয়েছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এতে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া রিয়েলমি সি100এক্স ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের AI রিয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে, গ্যালাক্সি এফ70ই 5জি ফোনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা।

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, ভিভো টি5ই ফোনে পাওয়ার দিতে 5500mAh ব্যাটারি থাকছে যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, রিয়েলমি সি100এক্স ফোনে রয়েছে 8000mAh এর ব্যাটারি যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি, গ্যালাক্সি এফ70ই 5জি মডেলে রয়েছে 6000mAh ব্যাটারি যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টেম হিসেবে ভিভো টি5ই ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলে। রিয়েলমি সি100এক্স ফোনে রয়েছে Android 16-ভিত্তিক Realme UI 7.0 এবং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনটি চলে Android 16-ভিত্তিক One UI 8-এ।

আরও পড়ুন: মাত্র 20,999 টাকা শুরুর দামে সদ্য লঞ্চ হওয়া Oneplus 5G স্মার্টফোন কেনার সুযোগ, রয়েছে 8000mAh এর বিশাল ব্যাটারি

ভারতে Vivo T5e vs Realme C100x vs Samsung Galaxy F70e 5G ফোনের দাম

দামের কথা বললে, ভিভো টি5ই ফোনের 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 13,999 টাকা। পাশাপাশি, রিয়েলমি সি100এক্স ফোনের 4GB+64GB স্টোরেজের দাম 14,999 টাকা। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এফ70ই ফোনের 4GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 13,999 টাকা এবং 6GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 14,999 টাকা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :