Realme 16T 5G নাকি Vivo T5 Pro 5G: একটি ফোনে রয়েছে 8000mAh ব্যাটারি এবং একটিতে 9020mAh ব্যাটারি, পারফরম্যান্সে কে এগিয়ে, জানুন দাম কত

রিয়েলমি সম্প্রতি ভারতীয় বাজারে Realme 16T 5G ফোনটি লঞ্চ করেছে। রিয়েলমি 16টি 5জি ফোনের প্রতিযোগিতা Vivo T5 Pro 5G ফোনের সাথে হবে। রিয়েলমি 16টি ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসরে কাজ করে। পাশাপাশি, ভিভো টি5 প্রো 5জি ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট অফার করা হয়েছে। রিয়েলমি 16টি এবং ভিভো টি5 প্রো ফোন দুটি 40 হাজার টাকার বাজেট প্রাইসে আসে। চলুন দেখে নেওয়া যাক রিয়েলমি 16টি 5জি এবং ভিভো টি5 প্রো 5জি এই দুটি ফোন একে অপরের তুলনায় কতটা এগিয়ে।

ভারতে Realme 16T 5G vs Vivo T5 Pro 5G দাম কত এবং স্টোরেজ

দামের কথা বললে, রিয়েলমি 16টি 5জি ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।

  • 6GB+128GB = 29,999 টাকা
  • 8GB+128GB = 31,999 টাকা
  • 8GB+256GB = 34,999 টাকা

পাশাপাশি, ভিভো টি5 প্রো 5জি ফোনটিও তিনটি স্টোরেজ মডেলে কেনা যাবে।

  • 8GB+128GB = 29,999 টাকা
  • 8GB+256GB = 33,999 টাকা
  • 12GB+256GB = 39,999 টাকা

আরও পড়ুন: 200MP দুর্ধর্ষ ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ OPPO লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন

রিয়েলমি 16টি 5জি নাকি ভিভো টি5 প্রো 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ডিসপ্লের ক্ষেত্রে রিয়েলমি 16টি ফোনে রয়েছে 6.8-ইঞ্চির একটি LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1570×720 পিক্সেল দেওয়া। এছাড়া এতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং হাই-ব্রাইটনেস মোডে পিক 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এদিকে, ভিভো টি5 প্রো 5জি ফোনে রয়েছে 6.83-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2392×1080 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 1600 নিটস সাপোর্ট করে।

প্রসেসর হিসেবে রিয়েলমি 16টি 5জি ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে। এদিকে, ভিভো টি5 প্রো 5জি ফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 চিসসেট।

ক্যামেরার কথা বললে, রিয়েলমি 16টি ফোনের রিয়ারে রয়েছে f/1.8 অ্যাপারচার ও অটোফোকাস সুবিধা সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এর পাশাপাশি f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এদিকে, ভিভো টি5 প্রো 5জি ফোনের পেছনের অংশে রয়েছে OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এর পাশাপাশি একটি 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। এতে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, রিয়েলমি 16টি 5জি ফোনে রয়েছে 8000mAh ব্যাটারি, যা 45W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, ভিভো টি5 প্রো 5জি ফোনে রয়েছে 9020mAh ব্যাটারি, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটি অপশন হিসেবে, রিয়েলমি 16টি 5জি ফোনে রয়েছে 5G, VoWiFi, Bluetooth 5.3, IPv6, GPS, NFC এবং একটি USB Type-C পোর্ট। এর বিপরীতে ভিভো টি5 প্রো 5জি ফোনে রয়েছে 5G, Bluetooth 5.4, Wi-Fi, GPS, NFC, একটি IR ব্লাস্টার এবং একটি Type-C 3.0 পোর্ট।

আরও পড়ুন:

অপারেটিং সিস্টেম হিসেবে রিয়েলমি 16টি 5জি ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 7 সহ বাজারে এসেছে। ভিভো টি5 প্রো 5জি ফোনটি OriginOS 6-এর মাধ্যমে, যা Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :