Realme 15 Pro 5G Phone gets price drop on Amazon with bank discount
আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Realme 15 Pro 5G ফোনে একটি বড় ডিল পাওয়া যাচ্ছে। রিয়েলমি 15 প্রো ফোনটি মিড রেঞ্জ সেগামেন্টে আসে। এতে রয়েছে বিশাল ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট এবং 70000mAh ব্যাটারি মতো ফিচার। রিয়েলমি 15 প্রো 5জি স্মার্টফোনটি Flipkart সাইটে 6500 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারও, যার পরে ফোনের দাম আরও কমে যাবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি 15 প্রো ফোনের নতুন দাম কত, ডিসকাউন্ট এবং ফিচার কী।
দামের কথা বললে, রিয়েলমি 15 প্রো 5জি ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি বর্তমানে Flipkart সাইটে 33,499 টাকা দামে লিস্ট করা। তবে আসল প্রাইস হল ফোনের 39,999 টাকা। যার মানে ফোনে সোজা 6500 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
এছাড়া, গ্রাহকরা Flipkart Axis ক্রেডিট কার্ড এবং Flipkart SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1675 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক পেতে পারেন। যার পরে ফোনের দাম আরও কমে 31,824 টাকা হয় যাবে। খবর লেখা পর্যন্ত ফোনের এই ডিল লিমিটেড কালার অপশনে দেওয়াছিল এবং লিমিটেড স্টকও দেখা যাচ্ছে।
ফিচারের কথা বললে, রিয়েলমি 15 প্রো 5জি ফোনটি 6.8-ইঞ্চির Full HD+ 4D Curve+ AMOLED ডিসপ্লে সহ আসে। ফোনের রেজোলিউশন 2800×1280 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট, 6500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রসেসর হিসেবে রিয়েলমি 15 প্রো 5জি ফোনটি Snapdragon 7 Gen 4 SoC চিপসেটে চলে এবং এতে 8GB জিবি বা 12 জিবি LPDDR4X RAM এবং 128 জিবি, 256 জিবি বা 512 জিবি UFS 3.1 স্টোরেজ অপশন রয়েছে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, রিয়েলমি 15 প্রো 5জি ফোনের পেছনে রয়েছে f/1.8 অ্যাপারচার ও OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের Sony IMX896 প্রাইমারি ক্যামেরা এবং f/2.0 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। এই সবকটি সেন্সরই 60fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনের সামনে রয়েছে f/2.4 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: 9999 টাকায় 6000mAh ব্যাটারি সহ নতুন Boltt ফোনের বিক্রি শুরু, রয়েছে 120Hz রিফ্রেশ রেট
পাওয়ার দিতে রিয়েলমি 15 প্রো 5জি ফোনে 7000mAh এর ব্যাটারি রয়েছে যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, ডুয়াল-ফ্রিকোয়েন্সি GPS এবং USB Type-C। এটি IP69 রেটিং সহ আসে যা ধুলো ও জল থেকে সুরক্ষিত থাকবে।