POCO X8 Pro and Poco X8 Pro Max launch in India Today Check Camera Battery and display features
পোকো কোম্পানি আজ ভারতে তার নতুন স্মার্টফোন সিরিজ Poco X8 Pro আনতে চলেছে। এই সিরিজে দুটি স্মার্টফোন Poco X8 Pro Max 5G এবং Poco X8 Pro 5G লঞ্চ করা হবে। লঞ্চের আগেই, কোম্পানি নতুন ফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং স্টোরেজ বিকল্পগুলো প্রকাশ করেছে। পোকো নিশ্চিত করেছে যে, পোকো এক্স8 প্রো ম্যাক্স ভ্যারিয়্যান্ট দুটি RAM এবং স্টোরেজ বিকল্পে আসবে। অন্যদিকে, পোকো এক্স8 প্রো মডেলটি তিনটি ভিন্ন বিকল্পে পাওয়া যাবে।
শাওমির সাব-ব্র্যান্ড পোকো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ জানিয়েছে যে, পোকো এক্স8 প্রো ম্যাক্স 5জি স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে 12GB RAM সহ পাওয়া যাবে এবং এটি 256GB এবং 512GB এই দুটি স্টোরেজ বিকল্পে আসবে। এছাড়া, পোকো এক্স8 প্রো 5জি স্মার্টফোনটি 8GB RAM-এর পাশাপাশি 256GB এবং 512GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে; পাশাপাশি, এই সিরিজের টপ-এন্ড ভ্যারিয়্যান্ট হিসেবে 12GB+512GB অপশনের সাথে আসবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ Samsung Galaxy M17e স্মার্টফোনের দাম ফাঁস, আজ ভারতে হবে লঞ্চ
ক্যামেরার কথা বললে, পোকো এক্স8 প্রো সিরিজ স্মার্টফোনটি ডুয়াল ক্যামেরা সেটআপ এর সাথে আসবে। পোকো সিরিজ ফোনে থাকবে 50MP প্রাইমারি ক্যামেরা।
এছাড়া পোকো এক্স8 প্রো ম্যাক্স 5জি ফোনে 6.83-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এতে 120Hz রিফ্রেশ রেট, 3500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট থাকবে। সাথে পোকো এক্স8 প্রো 5জি ফোনে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে।
পাওয়ার দিতে পোকো এক্স8 প্রো ফোনে থাকবে 6500mAhব্যাটারি। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে, এই ব্যাটারিটি দুই দিনেরও বেশি সময় ধরে চলবে। কোম্পানি দাবি করেছে যে একবার ফুল চার্জে প্রায় 18 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং এবং 12 দিনেরও বেশি সময় ধরে স্ট্যান্ডবাই সুবিধা পাওয়া যাবে। এই দুটি স্মার্টফোনে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 27W ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট হবে। তবে পোকো এক্স প্রো ম্যাক্স 5জি ফোনে দেওয়া হয়েছে 9000mAh ব্যাটারি। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে, এই স্মার্টফোনটির ব্যাটারি তিন দিনেরও বেশি সময় ধরে চলবে।
আরও পড়ুন: 7200mAh ব্যাটারি সহ iQOO Z11x 5G স্মার্টফোনের বিক্রি ভারতে শুরু, জানুন দাম এবং সেল অফার
আগামী পোকো এক্স8 প্রো ফোনের টেম্প্রচার নিয়ন্ত্রণের (thermal management) জন্য 5300 বর্গ মিলিমিটার আয়তনের একটি ভেপার কুলিং চেম্বার থাকবে। ব্যাটারির ছয় বছরের স্থায়িত্ব বা দীর্ঘস্থায়িত্বের জন্য এটি TUV সার্টিফিকেশন সহ আসে। একবার ফুল চার্জ দিলে, এই স্মার্টফোনের ব্যাটারি দিয়ে 18 দিনেরও বেশি সময় ধরে স্ট্যান্ডবাই সুবিধা এবং প্রায় 30 ঘণ্টা ভিডিও প্লেব্যাক সুবিধা পাওয়া যাবে।