6000mAh ব্যাটারি সহ Samsung Galaxy M17e স্মার্টফোনের দাম ফাঁস, আজ ভারতে হবে লঞ্চ

6000mAh ব্যাটারি সহ Samsung Galaxy M17e স্মার্টফোনের দাম ফাঁস, আজ ভারতে হবে লঞ্চ

Samsung আজ 17 মার্চ ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন Galaxy M17e লঞ্চ করতে চলেছে। কোম্পানি আগেই নিশ্চিত করে যে স্যামসাং গ্যালাক্সি এম17ই ফোনটি বাজেট সেগামেন্টে আনা হবে। তবে লঞ্চের আগেই স্যামসাং গ্যালাক্সি এম17ই ফোনের দাম সম্পর্কে একটি নতুন লিক প্রকাশ হয়েছে। লিক থেকে এটি নিশ্চিত যে স্যামসাং গ্যালাক্সি এম17ই ফোনটি বাজেট সেগামেন্টে লঞ্চ করা যেতে পারে। তবে স্যামসাংয়ের তরফে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফোনের দাম নিশ্চিত করা হয়নি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Samsung Galaxy M17e ফোনের দাম কত হবে

টিপস্টার সঞ্জু চৌধুরী এর তরফে এই লিক শেয়ার করা হয়েছে। টিপস্টার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘X’-এ দাবি করেছেন যে স্যামসাং গ্যালাক্সি এম17ই ফোনের দাম 13,999 টাকা থেকে শুরু হতে পারে। যদি এই তথ্য সঠিক হয়, তবে ফোনটি কোম্পানির বাজেট M সিরিজ লাইনআপে আসবে। তবে আপাতত এই দামটি একটি অনুমানিত দাম।

আরও পড়ুন: Jio এর 56 দিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, মিলবে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং, জানুন দাম কত

স্যামসাং গ্যালাক্সি এম17ই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে

লঞ্চের আগেই স্যামসাং গ্যালাক্সি এম17ই ফোনের কিছু ফিচার নিশ্চিত করেছে কোম্পানি। সংস্থার অনুযায়ী, স্মার্টফোনে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকবে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেতে ওয়াটারড্রপ স্টাইল নচ ডিজাইন পাওয়া যাবে।

পারফরম্যান্সের দিক থেকে, গ্যালাক্সি এম17ই ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসরে কাজ করে। এর সাথে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পেয়ার করা। এছাড়াও, ফোনে একটি microSD কার্ড স্লট থাকবে, যার মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এম17ই ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকবে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া।

ব্যাটারির ক্ষেত্রে, গ্যালাক্সি এম17ই ফোনে 6000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি থাকবে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তাছাড়া, সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। পাশাপাশি এটি IP54 রেটিং সহ আসবে, যা ধুল এবং জল থেকে ফোনকে সুরক্ষিত রাখবে।

আরও পড়ুন: Motorola এর ওয়াটারপ্রুফ 5G স্মার্টফোন হয় গেল সস্তা, 20 হাজার টাকার কম দামে কেনার সুযোগ

সফটওয়্যার হিসেবে, আশা করা হচ্ছে যে গ্যালাক্সি এম17ই ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি One UI 8.0-তে চলবে। স্যামসাং জানিয়েছে যে, এই ফোনটি Android-এর ছয়টি আপডেট এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট পাবে। এছাড়া, এটি ‘Circle to Search’ এবং ‘Gemini AI assistant’-এর মতো ফিচারও সাপোর্ট করবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo