7200mAh ব্যাটারি সহ iQOO Z11x 5G স্মার্টফোনের বিক্রি ভারতে শুরু, জানুন দাম এবং সেল অফার
আইকু গত সপ্তাহে ভারতে iQOO Z11x 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। দেশে এই স্মার্টফোনের বিক্রি শুরু হয় গেছে। আইকু জি11এক্স 5জি ফোনে রয়েছে 7200mAh ব্যাটারি যা 44W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আসুন আইকু জি11এক্স 5জি ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Surveyভারতে iQOO Z11x 5G ফোনের দাম কত এবং সেল অফার
দামের কথা বললে, আইকু জি11এক্স 5জি ফোনের 6GB RAM+128GB স্টোরেজ সহ মডেলের দাম 18,999 টাকা, 8GB RAM+128GB স্টোরেজের দাম 20,999 টাকা এবং 8GB RAM+256GB স্টোরেজের দাম 22,999 টাকা রাখা হয়েছে। আইকু জি11এক্স 5জি ফোনটি কোম্পানির অনলাইন স্টোর, Amazon এবং ভিভোর এর এক্সক্লুসিভ অফলাইন স্টোর থেকে বিক্রি করা হবে।
আরও পড়ুন: Motorola এর ওয়াটারপ্রুফ 5G স্মার্টফোন হয় গেল সস্তা, 20 হাজার টাকার কম দামে কেনার সুযোগ
এই স্মার্টফোনটি দুটি কালার Prismatic Green এবং Titan Black অপশনে কেনা যাবে। গ্রাহকরা Axis Bank এবং State Bank of India (SBI)-এর নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ড ব্যবহার করে এই স্মার্টফোনে বেস মডেলের ওপর 1500 টাকা এবং অন্যান্য ভ্যারিয়েন্টের ওপর 2000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। এছাড়াও, এই স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে কোম্পানি ছয় মাসের ইন্টারেস্ট ছাড়া EMI বিকল্প থাকবে।
আইকু জি11এক্স 5জি স্পেসিফিকেশন এবং ফিচার
ফিচারের কথা বললে, আইকু জি11এক্স 5জি ফোনে রয়েছে 6.76 ইঞ্চির (1,080 x 2,344 পিক্সেল) LCD স্ক্রিন, যার রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত, পিক ব্রাইটনেস 1200 নিট পর্যন্ত দেওয়া। ফোনটি MediaTek Dimensity 7400 Turbo প্রসেসরে কাজ করে। এটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলবে।
ক্যামেরার ক্ষেত্রে আইকু জি11এক্স 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরাতে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা রয়েছে। সামনের দিকে সেলফি ও ভিডিও কলের জন্য এতে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে আইকু জি11এক্স 5জি ফোনে 7200mAh ব্যাটারি রয়েছে, যা 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile