4 অগাস্ট ভারেত আসছে 8000mAh ব্যাটারি সহ Poco এর শক্তিশালী স্মার্টফোন

Xiaomi এর সাব-ব্র্যান্ড Poco আগামী মাসে ভারতে একটি নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। কোম্পানি আজ তার আপকামিং স্মার্টফোন Poco M8 Power ফোনের ভারতীয় লঞ্চিং এর পাশাপাশি তারিখও নিশ্চিত করে দিয়েছে। আপকামিং ফোনটি কোম্পানির গত বছর জানুয়ারী মাসের আনা Poco M8 ফোনের আপগ্রেড ভার্সন হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির আপকামিং পোকো এম8 পাওয়ার ফোনের একটি মাইক্রোসাইটও লাইভ করা হয়েছে ফ্লিপকার্টে। কোম্পানির দাবি নতুন পোকো এম8 পাওয়ার ফোনটি তিনটি দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।

ভারতে Poco M8 Power ফোনের লঞ্চের তারিখ কবে

আপকামিং পোকো এম8 পাওয়ার ফোনটি ভারতে আগামী 4 অগাস্ট দুপুর 12টায় লঞ্চ করা হবে। লঞ্চের পর পোকো এম8 পাওয়ার ফোনটি Flipkart সাইট থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুন: 14 হাজার টাকার কমে Vivo লঞ্চ করল আরেকটি সস্তা স্মার্টফোন, 4 বছর পর্যন্ত ব্যাটারি থাকবে ভাল

পোকো এম8 পাওয়ার ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, পোকো এম8 পাওয়ার ফোনে থাকছে অ্যামোলেড স্ক্রিন। এছাড়া এতে স্কয়ার-শেপ ক্যামেরা দেওয়া। ফোনের ক্যামেরা ইউনিটে দুটি লেন্স এবং LED ফ্ল্যাশ পাওয়া যাবে। পাওয়ার দিতে পোকো এম8 পাওয়ার ফোনে 8000mAh ব্যাটারি থাকবে। পোকোর দাবি যে, একবার চার্জেই এই ব্যাটারি তিন দিন পর্যন্ত চলবে।

স্মার্টফোনটিকে একটি কমলা রঙের অপশনে দেখা গেছে। পোকো এম8 পাওয়ার ফোনের বাকি ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এটি চীনে সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 17 ফোনের একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

আরও পড়ুন: iQOO Z11 Lite vs Realme Narzo 100x 5G vs Moto G77 Power: দাম থেকে ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি ফিচারের তুলনা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :