Poco M4 Pro 5G কানেক্টিভিটি এবং দুটি স্টোরেজ অপশনে হবে লঞ্চ, জানুন কত হবে দাম
Poco M4 Pro 5G আসতে পারে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে
এই ফোন আসতে পারে মিডিয়াটেক চিপসেট সমেত
ফোনে থাকতে পারে মোট সাতটি 5G ব্যান্ড
Poco M4 Pro 5G কিছুদিনের মধ্যে লঞ্চ করতে চলেছে। Poco M3 Pro 5G ভারতে কিছু মাস আগেই লঞ্চ করেছে। তবে Poco M4 Pro 5G যে গ্লোবাল মার্কেটে খুব তাড়াতাড়ি হাজির হতে পারে তার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও ব্র্যান্ডের তরফে তেমন করে কিছু জানানো হয়নি তবে এই ডিভাইসকে FCC অর্থাৎ Federal Communications Commission ওয়েবসাইটে দেখা গিয়েছে। এই স্মার্টফোনের IMEI ওয়েবসাইটেও দেখা মিলেছে।
Surveyবিভিন্ন ওয়েবসাইটের লিস্টিংয়ে Poco M4 Pro 5G মডেলের RAM এবং স্টোরেজ কনফিগারেশনের দেখা মিলেছে। জানা গিয়েছে যে এই ফোন আসবে 5G ব্যান্ডের সাপোর্ট সমেত। লিস্টিংয়ে দেখা গিয়েছে যে এই ফোন চলতে পারে MIUI নির্ভর Android 12 অপারেটিং সিস্টেমে।
শোনা যাচ্ছে যে এই ডিভাইস আসতে পারে দুটি আলাদা আলাদা স্টোরেজ ভ্যারিয়েন্টে। একটি ভ্যারিয়েন্ট আসতে পারে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে। আরও একটি ভ্যারিয়েন্ট আসতে পারে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে। এই স্মার্টফোন আসতে পারে NFC সাপোর্ট সমেত যাতে রয়েছে MIUI নির্ভর Mi Payযা সাপোর্ট করবে কনট্যাক্টলেস পেমেন্ট ফিচারকে। Poco M4 Pro 5G স্মার্টফোন আসতে পারে সাতটি 5G ব্যান্ডের সাথে, এমনটাই জানা গিয়েছে। সাইটে এই স্মার্টফোনের মডেল নাম্বার দেখা গিয়েছে 21091116AG। এখানে শেষের অংশে “G” বলতে গ্লোবাল মার্কেটে লঞ্চের বিষয়টির ওপর ইঙ্গিত দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই ফোনের যে টিজার সামনে এসেছে তাতে দেখা গিয়েছে যে নতুন মোবাইলে থাকতে পারে একটি নতুন মিডিয়াটেক SoC প্রসেসর।এর আগে লঞ্চ হওয়া Poco M3 Pro 5G ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 SoC চিপসেট। স্টোরেজ হিসেবে রয়েছে 6GB RAM এবং 128GB স্টোরেজ। Poco M3 Pro 5G হ্যান্ডসেট আসছে 18W ফাস্ট চার্জের সাপোর্ট সমেত। তবে নতুন Poco M4 Pro 5G মোবাইলে আসতে পারে 33W ফাস্ট চার্জ ফিচার সমেত।
প্রসঙ্গত Poco M3 Pro 5G মডেলে রয়েছে 6.52 ইঞ্চির ডিসপ্লে। স্ক্রিন আসছে এফএইচডি প্লাস রেজোলিউশন সমেত। স্ক্রিনের রিফ্রেশ রেট রয়েছে 90 Hz । এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 48MP সেন্সর। মনে করা হচ্ছে Poco M4 Pro 5G মডেলও আসবে একই ডিসপ্লে এবং ক্যামেরা স্পেসিফিকেশন সমেত।