6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 6300mAh ব্যাটারি সহ POCO 5G স্মার্টফোন, মাত্র 14999 টাকায় কেনার সুযোগ

HIGHLIGHTS

আপনি যদি সস্তায় নতুন 5G Smartphone কিনতে চাইছেন তবে Flipkart দিচ্ছে আপনাকে সুযোগ

ফ্লিপকার্ট সাইটে POCO C85x 5G ফোনটি 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে

6300mAh ব্যাটারি সহ আসা পোকো সি85এক্স 5জি ফোনে ডিসকাউন্ট প্রাইসের পাশাপাশি ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে

আপনি যদি পুজোর আগে সস্তায় নতুন 5G Smartphone কিনতে চাইছেন তবে Flipkart দিচ্ছে আপনাকে সুযোগ। আসলে ফ্লিপকার্ট সাইটে POCO C85x 5G ফোনটি 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। 6300mAh ব্যাটারি সহ আসা পোকো সি85এক্স 5জি ফোনে ডিসকাউন্ট প্রাইসের পাশাপাশি ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। বলে দি যে আগামী 9 অক্টোবর থেকে Flipkart Big Billion Days Sale শুরু হচ্ছে। সেল চলাকালীন বিভিন্ন স্মার্টফোনে দেদার ছাড় পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক পোকো সি85এক্স 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

POCO C85x 5G Discount Price in Flipkart

দামের কথা বললে, পোকো সি85এক্স 5জি ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলটি 15,999 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে ফোনটি 21,999 টাকা দামে লিস্ট করা। যার মানে পোকো সি85এক্স 5জি ফোনটি 6000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: Redmi ভারতে লঞ্চ করল 6000mAh ব্যাটারি সহ সস্তা 5G স্মার্টফোন, দাম 20 হাজার থেকে শুরু

এছাড়া কোম্পানি এই ফোনে 800 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টও অফার করছে। গ্রাহকরা Flipkart SBI এবং Axis ক্রেডিট কার্ড পেমেন্টে এই অফারটি পেতে পারেন। যার পরে পোকো সি85এক্স 5জি ফোনের দাম কমে 15,199 টাকা হয় যাবে। এই সমস্ত অফার মিলিয়ে পোকো ফোনটি 6800 টাকা সস্তায় কেনা যাবে।

POCO C85x 5G Discount Price in Flipkart

গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 12,675 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

পোকো সি85এক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, পোকো সি85এক্স 5জি ফোনে 6.3 ইঞ্চির বেশি বড় ডিসপ্লে এবং 6300mAh ব্যাটারি রয়েছে। নিচে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হলো

ডিসপ্লের কথা বললে, পোকো সি85এক্স 5জি ফোনে রয়েছে 6.9ইঞ্চি HD+ আইপিএস এলসিডি ডিসপ্লে, যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট 120Hz এবং 800 HBM ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর হিসেবে, পোকো সি85এক্স 5জি ফোনটি অক্টা-কোর প্রসেসর Unisoc T8300 চিপসেটে কাজ করে। এটি Android 16 অপারেটিং সিস্টামে চলে।

ক্যামেরা ক্ষেত্রে, পোকো সি85এক্স 5জি ফোনে দেওয়া 32 মেগাপিক্সেল এআই (AI) মেইন ক্যামেরা এবং সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

আরও পড়ুন: সোজা 8000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7000mAh ব্যাটারি সহ realme 5G স্মার্টফোন, নতুন দাম কত জানুন

পাওয়ার দিতে পোকো সি85এক্স 5জি ফোনে 6300mAh শক্তিশালী ব্যাটারি দেওয়া। এটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :