10 হাজার টাকার কমে নতুন POCO স্মার্টফোন লঞ্চ, 5000mAh ব্যাটারি এবং 256 জিবি স্টোরেজ রয়েছে
পোকো কোম্পানি গ্লোবাল মার্কেটে POCO C75 লঞ্চ করেছে
নতুন পোকো সি75 ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেল 109 ডলার (প্রায় 9170 টাকা) রাখা হয়েছে
পোকো সি75 ফোনে MediaTek Helio G81 Ultra প্রসেসর রয়েছে

পোকো কোম্পানি গ্লোবাল মার্কেটে POCO C75 লঞ্চ করেছে। বাজেট সেগামেন্টে আসা পোকো ভারতে লঞ্চ হওয়া Redmi 14C এর রিব্র্যান্ড ভার্সন। এটি ভারতে অগাস্টে লঞ্চ করা হয়েছিল। কম দামে আসা পোকো সি75 ফোনে কী স্পেসিফিকেশন কী রয়েছে আসুন জেনে নেওয়া যাক।
লঞ্চ হল সস্তা Poco C75 ফোন
নতুন পোকো সি75 ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেল 109 ডলার (প্রায় 9170 টাকা) এবং 8GB RAM+256GB মডেলের দাম 129 ডলার (প্রায় 10,900 টাকা) রাখা হয়েছে। এছাড়া বলে দি যে লেটেস্ট পোকো সি75 ফোনটি আর্লী বর্ড সেলে এই দামে কেনা যাবে। যার মানে ফোনের আসল দাম বাড়তে পারে। ফোনটি গোল্ড এবং গ্রিন রঙে কেনা যাবে।
#POCOC75 is now on sale!
— POCO (@POCOGlobal) October 25, 2024
Check it out and explore the new design and colors — choose your favorite among three options.
Visit your local e-commerce sites now and get one starting from $109! pic.twitter.com/7ed3fhrs8z
পোকো সি75 ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে
ডিসপ্লে: পোকো সি75 ফোনে 6.88-ইঞ্চি HD+ LCD স্ক্রিন রয়েছে। এটি 720x1640 পিক্সেল রেজোলিউশন, 600 নিট পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: ফোনে MediaTek Helio G81 Ultra প্রসেসর রয়েছে। এটি 8 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফির জন্য, ফোনে একটি 13MP ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে পোকো সি75 ফোনটি 5160mAh ব্যাটারি সহ আসে। তবে ফোনের সাথে কোনো চার্জর পাওয়া যাবে না।

