স্মার্টফোন ব্র্যান্ড POCO তার লেটেস্ট সস্তার স্মার্টফোন C31মডেল ইন্ডিয়ান টেক মার্কেটে লঞ্চ করেছে। POCO C3 ব্যাপক জনপ্রিয়তার ফলে এই মোবাইলে ভারতের মার্কেটে লঞ্চ হয়েছে। এক বিশেষ অনলাইন ইভেন্টের মাধ্যমে হাজির হয়েছে C31মডেল। এই মোবাইলে রয়েছে 5000mAh ব্যাটারি, মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর। পাওয়া যাচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে। এই মোবাইলে আসছে ‘Royal Blue’ এবং ‘Shadow Grey’কালার অপশনে।
Survey
✅ Thank you for completing the survey!
POCO C31 স্মার্টফোনের দাম-
POCO C31 মোবাইল পাওয়া যাচ্ছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। ভারতে 3GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়ছে 8,499 টাকা। অন্যদিকে 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাচ্ছে 8,999 টাকায়। লঞ্চ অফার হিসেবে এই দুটি ভ্যারিয়েন্ট এখন কেনা যাবে 500 টাকা কম দামে। এছাড়া Axis ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে পাওয়া যাবে 10% ছাড়ে। এই স্মার্টফোনের সেল ফ্লিপকার্টে শুরু হবে 2 অক্টোবর থেকে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে’জ সেলে এই স্মার্টফোন কেনা যাবে এক্কেবারে সস্তায়।