OPPO Reno 11 5G Smartphone Price cut
OPPO ভারতে 2024 সালের শুরুর দিকে তার Reno 11 Series লঞ্চ করেছিল। কোম্পানি এই সিরিজে দুটি পাওয়ারফুল স্মার্টফোন OPPO Reno 11 5G এবং Reno 11 Pro 5G লঞ্চ করা হয়েছিল। এখন ওপ্পাো রেনো ১১ ৫জি স্মার্টফোনের দাম কমিয়ে (Price Cut) দিয়েছে। আসুন জেনে নিই নতুন স্মার্টফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
রেনো ১১ ৫জি ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলটি 29,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। এখন দাম কম হওয়ার পর ফোনটি 2000 টাকার সস্তায় কেনা যাবে। যার মানে ফোনটি 27,999 টাকায় আপনার হতে পারে।
আরও পড়ুন: Realme 12 Pro+ 5G: রিয়েলমির নতুন স্মার্টফোন 4000 টাকা সস্তায় কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন এই অফার
পাশাপাশি, ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ মডেলটি 31,999 টাকায় বাজারে আনা হয়েছিল। তবে এখন 2000 টাকা কম হওয়ার পর ফোনের দাম পরবে 29,999 টাকা।
কোথায় পাবেন এই সুযোগটি ভাবছেন? বলে দি যে নতুন দামে সাথে ওপ্পো ফোনটি কোম্পানির অফিসিয়াল সাইটে লিস্ট করা হয়েছে।
ডিসপ্লে: ওপ্পো রেনো ১১ ৫জি ফোনে 6.7-ইঞ্চি FullHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া। ফোনটি 2412 x 1080 পিক্সেল রেজোলিউশনে কাজ করে। এতে কার্ভড AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
প্রসেসর: ওপ্পো ফোনে প্রসেসিংয়ের জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 চিপসেট দেওয়া হয়েছে।
ক্যামেরা: রেনো ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এতে 50MP+32MP+8MP সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য এতে 32MP ফ্রন্ট সেন্সর দেওয়া।
ব্যাটারি: পাওয়ার দিতে ওপ্পো ফোন 5000mAh ব্যাটারি সাপোর্ট করে। এটি ফাস্ট চার্জ করার জন্য এতে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।